Tuesday, 27 October 2026 |
শিরোনাম
Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে হিউম্যান সাপোর্টের বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচি New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে দেহের মেহরাবে অনন্তের দীপ
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা চিঠিতে যা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: January 25, 2019 | 3:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে এই অভিনন্দন জানান তিনি। চিঠিটির বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মার্কিন প্রেসিডেন্ট চিঠিতে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার সাফল্য কামনা করেন।

ডোনাল্ড ট্রাম্প লিখেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ যুক্তরাষ্ট্র। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির মধ্যে গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে।

ট্রাম্প আশা প্রকাশ করেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও বাড়াতে প্রধানমন্ত্রী মনোযোগ কেন্দ্রীভূত করবেন। একই সঙ্গে তিনি সুষ্ঠু ও পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ, মানবাধিকার রক্ষায় অঙ্গীকার, ব্যক্তির মতপ্রকাশ ও গণতান্ত্রিকায়নে সরকারের মনোযোগ থাকার প্রত্যাশার কথাও জানিয়েছেন।

ট্রাম্প চিঠিতে বলেন, এই অঙ্গীকার সুনির্দিস্টভাবে গুরুত্বপূর্ণ  হয়ে উঠেছে এ জন্য যে, আন্তর্জাতিক সম্প্রদায়ের তরফে ৩০ শে ডিসেম্বরের নির্বাচনের নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে । ওই নির্বাচনে বিরোধী রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের ওপর আক্রমণ এবং  সাংবাদিকদের ওপর নিযাতনের রিপোর্ট বা তথ্য রয়েছে। যা জাতীয়  নির্বাচন এবং বাংলাদেশের বৈশ্বিক ইমেজ  কলঙ্কিত  করেছে।

ট্রাম্প বলেন যদি কোথাও ভিন্নমতের শান্তিপূর্ণ  প্রকাশ বাধাপ্রাপ্ত হয়, তাহলে এই আশঙ্কা থাকে যে সেখানে কেউ সহিংস হয়ে উঠতে পারে। যেটা স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নতিকে বাধাগ্রস্ত করবে। যা ধরে রাখা বা তৈরির জন্য আপনার সরকার অনেক কষ্টকর  কাজ করছে।   

চিঠিতে ট্রাম্প উভয় দেশের উন্নত ভবিষ্যত নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ ও প্রতিবন্ধকতা মোকাবিলায় একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডনাল্ড ট্রাম্পের চিঠিটি হোয়াইট হাউজের একজন সিনিয়র কর্মকর্তা পররাষ্ট্র সচিবের কাছে ওয়াশিংটনে দুই দিন আগে হস্তান্তর করেন। মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ