Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে ভারতে দেখা করতে চান বাংলাদেশের লেখিকা তসলিমা

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: April 7, 2017 | 9:51 AM

কলকাতা প্রতিনিধি : বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন ভারতে থাকাকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। সেইমত বিভিন্ন মহলে বার্তা পাঠিয়েছেন তিনি। টুইটারেও তসলিমা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে আসছেন। আমাকে কি তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হবে ? অবশ্যই না।
২৪ বছর ধরে বাংলাদেশে প্রবেশ করতে পারছেন না তসলিমা। তার পাসপোর্টও নবীকরণ করা হয়নি। তসলিমা বর্তমানে দিল্লিতে বসবাস করছেন। তবে তসলিমা বাংলাদেশে প্রবেশের অনুমতির পাশাপাশি তার কিছু ব্যক্তিগত সমস্যার সুরাহার জন্যই শেখ হাসিনার সঙ্গে কথা বলতে আগ্রহী। সংবাদ মাধ্যম সুত্রে জানা গেছে, ঢাকার শান্তিনগরে তসলিমার একটি ২ হাজার বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। সেটি তিনি বিক্রি করতে বা ভাড়া দিতে পারছেন না। তিনি দেশে না থাকায় কোনও পাওয়ার অব এটর্নী দিতে পারছেন না বোনকে। এটি দেবার জন্য পাওয়ার অব এটর্নীতে বাংলাদেশের কোনও কূটনীতিকের সই প্রয়োজন। কিন্তু বহু দেশে বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করেও তিনি সফল হন নি। আর তাই খোদ হাসিনার কাছ থেকেই বিষয়টির সুরাহা চান। তার আশঙ্কা বহুমূল্যের এই ফ্ল্যাটটি বেদখল হযে যেতে পারে। এছাড়া পিতা-মাতা মারা যাবার পর পৈত্রিক সম্পত্তি নিয়েও তিনি কোনও আইনি সিদ্ধান্ত নিতে পারছেন না। অব্য তসলিমা টুইটারে লিখেছেন, প্রত্যেকেই হাসিনাকে সমর্থনের কথা বলছেন। কিন্তু কেউই তার সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া কিম্বা আমার দেশে ফেরার ব্যাপারে কোনও কথা বলছেন না। তসলিমা আরও লিখেছেন, অশ্লীলতার অভিযোগে ১৯৯৭ সালে শেখ হাসিনা ’আমার মেয়েবেলা’ বইটি নিষিদ্ধ করেছিলেন। কিন্তু আমি বাইটি নিয়ে বহু পুরস্কার পেয়েছি। এবার কি তিনি নিষেধাজ্ঞা তুলে নেবেন ? মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV