Thursday, 19 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

প্রবাসীদের বীমা সুবিধা প্রদানের লক্ষ‌্যে সৌদি আরবে মতবিনিময়

অনলাইন ডেস্ক পঠিত: 150 বার

প্রকাশিত: February 18, 2019 | 12:19 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : রেমিট্যান্স যোদ্ধাদের জীবন বীমা সুবিধা প্রদানের লক্ষ্যে সৌদি আরবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসীদের দীর্ঘ দিনের দাবীর প্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি রোববার রাতে রিয়াদ ম্যারিয়ট হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডাক্তার আব্দুল মালেক। দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর আবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাষ্ট্রদূত গোলাম মসীহ, অর্থ মন্ত্রণালয়- আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব অজিত কুমার পাল এফসিএ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও যুগ্ম সচিব কাজী মনোয়ার হোসেন, জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ আলী নূর, বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান ডক্টর নজরুল ইসলাম, ডিপ্লোমেটিক মিনিস্টার এস এম আনিসুল হক, কার্যালয় প্রধান ডক্টর ফরিদউদ্দিন আহমেদ।
রাষ্ট্রদূত গোলাম মসীহ্ তার বক্তব্যে বলেন, আজ রিয়াদ বাংলাদেশ দূতাবাসে আমার চার বছরপূর্তি। এই চার বছরে আমি চেষ্ঠা করেছি দূতাবাসকে প্রবাসী বান্ধব করতে। কর্মকর্তাদের প্রতি সবসময় নির্দেশনা ছিল প্রবাসীদের প্রতি বন্ধুত্ব সূলভ আচরণের । তিনি বলেন, শতকরা ৮০ ভাগ শ্রমিক অর্থের অভাবে সঠিক চিকিৎসা সেবা পায়না। আকামা নবায়নের জন্য যে স্বাস্হ্য বীমা দেওয়া হয় তা নামমাত্র । সরকার থেকে প্রবাসীদের মৃত্যুর পর যে তিন লাখ টাকা দেওয়া হয়, তা পেতেও অনেক ঝামেলা । তাই, সব কিছু বিবেচনায় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে এই স্বাস্হ্য ও জীবন বীমার ব্যবস্হা করা হচ্ছে । প্রবাসে এবং দেশে এই বীমা সুবিধা পাওয়া যাবে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV