প্রবাসীর সন্তানদের বৃত্তি দিচ্ছে বাংলাদেশ সরকার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ সরকার প্রবাসীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দিচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ‘ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড’ কর্তৃক এ বৃত্তি দেয়া হচ্ছে বলে জানা গেছে। বৃত্তির আবেদনের শেষ তারিখ চলতি বছরের ১৪ মার্চ।
বাংলাদেশি প্রবাসীর সন্তানদের মধ্যে যারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণি/সমমান, ৯ম শ্রেণি/সমমান এবং পাবলিক বিশ্ববিদ্যালয়/পাবলিক মেডিকেল কলেজে ১ম বর্ষ/সেমিস্টারে অধ্যয়নরত তাদেরকে এ বৃত্তি দেয়া হবে।
আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে ২০১৮ সালে পিইসি/জেএসসি/এইচএসসি অথবা সমমান পরীক্ষায় জিপিএ-৪.৮০ প্রাপ্ত হয়ে দেশের যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণি/সমমান, ৯ম শ্রেণি/সমমান এবং পাবলিক বিশ্ববিদ্যালয়/পাবলিক মেডিকেল কলেজে ১ম বর্ষ/সেমিস্টারে অধ্যয়নরত থাকতে হবে। তবে প্রবাসে মৃত্যুবরণকারী কর্মীর সন্তানরা জিপিএ-৪ প্রাপ্ত হলেও আবেদন করতে পারবে।
পিইসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হলে ৬ষ্ঠ ও ৮ম শ্রেণি পর্যন্ত ৩ বছর মাসিক ৭০০ টাকা হারে, জেএসসি/সমমান ক্যাটাগরিতে মনোনীত হলে ৯ম-১০ম শ্রেণি পর্যন্ত ২ বছর মাসিক এক হাজার টাকা হারে এবং এইচএসসি/সমমান ক্যাটাগরিতে মনোনীত হলে স্নাতক/সম্মান শ্রেণি পর্যন্ত ৪ বছর (প্রযোজ্য ক্ষেত্রে ৫ বছর) মাসিক ২ হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর সেশনজট বিবেচনা আনা হবে না।
বৃত্তির সঙ্গে বাৎসরিক এককালীন বই ক্রয়সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ হিসেবে পিইসি/সমমান এর ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা, জেএসসি/সমমান এর ক্ষেত্রে ২ হাজার টাকা এবং এইচএসসি/সমমান এর ক্ষেত্রে ৩ হাজার টাকা করে প্রদান করা হবে।
এই লিংকে গেলেই পাবেন বিস্তারিত-http://www.wewb.gov.bd/
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী