প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র নতুন কমিটি গঠিত : পিকলু সভাপতি, শরীফ সম্পাদক ও সানোয়ার কোষাধ্যক্ষ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র সাধারণ সভায় নতুন কমিটি গঠিত হয়েছে। গত ২৩ জুন শনিবার জ্যামাইকার হিলসাইড এভিনিউস্থ স্টার কাবাব রেষ্টুরেন্টের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় দুই বছরের (২০১৮-২০১৯) জন্য বদরুজ্জমান পিকলু-কে সভাপতি, শরীফ সিকদার-কে সাধারণ সম্পাদক এবং সানোয়ার হোসেন-কে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। খবর ইউএনএ’র।
সংগঠনের বিদায়ী সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভা পরিচালনা করেন বিদায় সাধারণ সম্পাদক শাহীনুর রহমান। সভায় নতুন কমিটির বিষয়ে আলোচনার পর তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। কমিশনের সদস্যরা হলেন যথাক্রমে মোফাখখারুল ইসলাম খান, খন্দকার আশেক শামীম ও সৈয়দ আশরাফ দুলাল।
সংশ্লিষ্টরা ইউএনএ প্রতিনিধিকে জানান যে, সভায় নতুন কমিটির জন্য কোন প্রার্থী না থাকায় বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে আলোচনা ও পরামর্শক্রমে এবং নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে আকতারুজ্জামান হ্যাপী, ফরিদ খান ও খন্দকার হোসেন বাদল যথাক্রমে নতুন সভাপতি পদে বদরুজ্জামান পিকলু, সাধারণ সম্পাদক পদে শরীফ শিকদার ও কোষাধ্যক্ষ পদে সানোয়ার হোসেনের নাম প্রস্তাব সহ ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। পরবর্তীতে উপস্থিত প্রবাসী টাঙ্গাইলবাসী নতুন কমিটির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
সভার সিদ্ধান্ত মোতাবেক নতুন কমিটির নেতৃত্বে আগামী ২২ জুলাই প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক’র বার্ষিক বনভোজন করা হবে বলে জানানো হয়। এজন্য একটি কমিটিও গঠিত হয়। ১৭ সদস্য বিশিষ্ট বনভোজন কমিটির আহ্বায়ক- আকতারুজ্জামান হ্যাপী এবং সদস্য সচিব আব্দুল হাকিম।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!