Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নিউইয়র্কে প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 63 বার

প্রকাশিত: April 11, 2023 | 8:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: পবিত্র রমজান উপলক্ষ্যে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে প্রবাসী টাঙ্গাইলবাসী ইউএসএ ইনক’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় জ্যামাইকার ইকরা পার্টি সেন্টারে এই মাহফিল আয়োজিত হয়। এতে শতাধিক প্রবাসী টাঙ্গাইলবাসী যোগ দেন। সংগঠনের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আনিস সহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা অতিথিদের স্বাগত জানান। খবর ইউএনএ’র।
মাহফিলে বিশিষ্ট ব্যক্তির মধ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা ডা. মনিবুর রহমান খান, কৃষিবীদ আব্দুর রহমান ও আশেক খন্দকার শামীম, সাবেক সভাপতি ফরিদ খান, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন
আহমেদ, নিইইয়র্ক কাগজ-এর সম্পাদক আফরোজা ইসলাম, কর্মকর্তাদের মধ্যে শরীফ শিকদার, আব্দুর রউফ, ছানোয়ার হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফিলের শুরুতে নতুন প্রজন্মের কিশোর সাকিবুর রহমান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। এছাড়াও বিশেষ দোয়া পরিচালনা করেন আতিকুর রহমান আনিস। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. ওয়াজেদ এ খান, উপদেষ্টা ডা. মনিবুর রহমান খান, কৃষিবীদ আব্দুর রহমান ও আশেক খন্দকার শামীম। ধন্যবাদ জানান সভাপতি আব্দুল হাকিম। এই পর্ব পরিচালনা করেন আয়োজক সংগঠনের সাবেক সভাপতি খন্দকার বদরুজ্জামান পিকলু।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসী টাঙ্গাইলবাসীদের মধ্যকার সৌহার্দ্য- সম্প্রীতির বন্ধনকে আরো জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ