প্রবাসী বাংলাদেশিরা ৭ দিনের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট পাবেন!
প্রবাসী বাংলাদেশিরা সর্বোচ্চ ৭ দিনের মধ্যে তাদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) পাবেন। পাসপোর্ট সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একথা বলেন। তিনি বলেন, দ্রুত পৌঁছানোর লক্ষ্যে সরকার ফেডেস্ক-এর মাধ্যমে দুই থেকে তিনদিনের মধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট সমূহ বাংলাদেশ মিশনে পাঠাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্টসমূহ দ্রুত পৌঁছানোর লক্ষ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর বৈশ্বিক কুরিয়ার সার্ভিস ফেডারেল এক্সপ্রেস-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
তিনি বলেন, হয়রানি বন্ধের পাশাপাশি দ্রুত ভেরিফিকেশনের জন্য সরকার অনলাইন ভেরিফিকেশন প্রক্রিয়ার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, এছাড়াও পাসপোর্ট তৈরিতে দুর্নীতি কমাতে ই-পাসপোর্ট সার্ভিস চালুর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ।
আসাদুজ্জামান খান কামাল বলেন, কূটনৈতিক ব্যাগে পাঠানোর কারণে বিদেশে বাংলাদেশি নাগরিকরা সাধারণত আবেদন জমা দেওয়ার পরে দুই থেকে তিনমাসের মধ্যে এমআরপি পেয়ে থাকেন।
সর্বশেষ সংবাদ
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত