প্রবাসী বাংলাদেশীদের অগ্রাধিকার ভিত্তিতে ভোটার তালিকায় অর্ন্তভুক্ত করে জাতীয় পরিচয়পত্র দেয়ার হবে : সিইসি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, প্রবাসী কেউ দেশে এসে ভোটার হতে চাইলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করে জাতীয় পরিচয়পত্র দেয়ার বিশেষ ব্যবস্থা নেয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কে এম নূরুল হুদা একথা বলেন।
সিইসি বলেন, ‘যারা বিদেশে থাকেন তারা যদি দেশে আসেন, ভোটার হতে চান, তাদেরকে প্রাধান্য দিয়ে দেশে থাকতে থাকতে তাদের হাতে যাতে এনআইডি কার্ড তুলে দেয়া যায় তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হবে। ’
কে এম নূরুল হুদা বলেন, ‘আমরা নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই। সে কারণেই আমরা সংলাপ শুরু করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে। আশা করি, সব দল নির্বাচনে অংশ গ্রহণ করবে। ’
অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সেনা মোতায়েনের বিষয়টি এখনো বলতে পারছি না। যদি দেখি সেনাবাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়, তখন সেনা মোতায়েনের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এখনো সময় আসেনি। ’
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা তারিকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ