প্রবাসে অমর একুশে পালনের ব্যাপক প্রস্তুতি, সকলের সহযোগিতা কামনা
প্রবাসে অমর একুশে পালনের ব্যাপক প্রস্তুতি
মায়ের ভাষা বাংলাকে মাতৃভাষা হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য যেসব অকুতোভয় বাঙালি ঢাকার রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আত্মাহুতি দিয়েছিলেন সেসব শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করতে প্রবাসের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একক ও যৌথভাবে মহান একুশে পালনের উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক, জালালাবাদ এসোসিয়েশন, মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, শরীয়তপুর সমিতি অব নর্থ আমেরিকা, বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি)সহ বিভিন্ন সংগঠন ইতোমধ্যেই একুশে পালনের কর্মসূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ সোসাইটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্মিলিতভাবে উদযাপন করবে ২০ ফেব্রুয়ারি রাতে সানি সাইড কমিউনিটি হলে (৪১-২০ কুইন্স বুলেভার্ড, সানি সাইড)। আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ছাড়াও তাদের কর্মসূচিতে থাকবে শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পর্ব। টাইম টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।
জালালাবাদ এসোসিয়েশন অমর একুশের অনুষ্ঠান আয়োজন করেছে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক পর্ব ছাড়াও তাদের কর্মসূচিতে থাকবে ২১-এর শহীদদের স্মরণে অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ।
বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল (বিএসিসি)’র উদ্যোগে সম্মিলিত আয়োজনে একুশের অনুষ্ঠান হবে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে। মিডিয়া পার্টনার থাকবে টাইম টেলিভিশন।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইট ১৬৯ হিল সাইডে অমর একুশে পালন করবে বলে ঘোষণা দিয়েছে। মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চ ঐতিহ্যগতভাবে একুশের অনুষ্ঠানের আয়োজন করেছে জাতিসংঘের সামনে।
শরীয়তপুর সমিতি অব নর্থ আমেরিকা একুশে উদযাপন করবে কুইন্স প্যালেসে, ২০ ফেব্রুয়ারী শুক্রবার সময়: বিকাল ৪টা থেকে রাত ১২:০১।
এছাড়া জ্যাকসন হাইটস এলাকাবাসী, জেবিবিএ, চ্যালস ম্যাগডোনাল্ড, বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন পৃথক পৃথকভাবে একুশে উদযাপন করবে বলে জানিয়েছে।
ব্রঙ্কস সম্মিলিত একুশ ২০১৫ উদযাপন আহবায়ক কমিটি
নিউইয়র্ক: আগামী ২০শে ফেব্রুয়ারী রাত ৮টা থেকে শুরু করে রাত ১২টা ১ মিনিটে পুস্পস্তবক প্রদানের মাধ্যমে সম্পন্ন হবে এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানমালা। ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিতব্য একুশ উদযাপনের আয়োজক সংগঠন বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল। সহযোগিতায় থাকবে বাংলাদেশ সোসাইটি অফ ব্রঙ্কস, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন, ব্রঙ্কস পূজা কমিটি, নর্থ ব্রঙ্কস বাংলাদেশী আমেরিকান কালচারাল সোসাইটিসহ ১৯টি সংগঠন।
এ উপলক্ষে বাংলাদেশী কমিউনিটি কাউন্সিল (বিএসিসি) মূল কমিটিকে সহায়তা দান এবং আয়োজনকে সার্থক করে তোলার জন্য ব্রঙ্কস কমিউনিটি নেতৃবৃন্দের মধ্য থেকে একটি আহবায়ক কমিটি গঠণ করা হয়। কমিটিতে আগ্রহী সকল নেতৃবৃন্দকে অন্তর্ভূক্ত করা হয়। কমিটিতে আরও নাম অন্তর্ভূক্ত করা হবে। কমিটির আহবায়ক আবদুশ শহীদ, যুগ্ম আহবায়ক শামীম মিয়া ও রেজাউল ইসলাম সেলিম। সদস্য সচিব এম ইসলাম মামুন। পূর্ণাঙ্গ কমিটি পোষ্টার ও বিজ্ঞপ্তির মাধ্যমে পত্রিকায় প্রকাশের ব্যবস্থা করা হবে।
পবিত্র কোরআন, গীতা পাঠ ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে থাকবে সঙ্গীত ও নৃত্য পরিবেশনা, ভাষা শহীদদের স্মরণে আলোচনা ইত্যাদি। বিশিষ্ট শিল্পী শাহ মাহবুবসহ প্রবাসের গুণী শিল্পীরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন।
অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য সকলের সহযোগিতা, দোয়া কামনা করেছেন বাংলাদেশী আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট মোহাম্মদ এন মজুমদার ও সাধারণ সম্পাদক নজরুল হক।
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








