Sunday, 21 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রবাস-প্রজন্মকে বাংলার অপরূপ সৌন্দর্য জানাতে নিউইয়র্কে ১৫ দিনব্যাপী চিত্র প্রদর্শনী

অনলাইন ডেস্ক পঠিত: 154 বার

প্রকাশিত: November 11, 2018 | 1:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বাংলাদেশের হৃদয় দোলানো মনোরম পরিবেশ-প্রকৃতির সাথে প্রবাস প্রজন্মকে পরিচিত রাখার অভিপ্রায়ে নিউইয়র্কে চলছে ১৫দিনব্যাপী ‘একক চিত্র প্রদর্শনী।’ প্রখ্যাত শিল্পী ইসমাইল চৌধুরীর এ প্রদর্শনী ১ নভেম্বর থেকে শুরু হলেও এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো ১০ নভেম্বর শনিবার সন্ধ্যায়। জ্যাকসন হাইটসে কিং প্লাজায় ‘হৃদম অব নেচার’ তথা ‘প্রকৃতির সৌন্দর্য্য’ শীর্ষক এ প্রদর্শনীতে প্রতিদিনই বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটছে। নতুন প্রজন্মের উপস্থিতিও লক্ষনীয়।

বিশিষ্টজনদের উপস্থিতিতে ফিতা কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন নিউইয়র্কে বাংলা সংস্কৃতির অন্যতম পৃষ্টপোষক ও রিয়েল এস্টেট ইনভেস্টর মো. আনোয়ার হোসেন। এ সময় প্রদত্ত সংক্ষিপ্ত এক বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, ‘বাংলার অপরুপ সৌন্দর্য শিল্পী ইসমাইল চৌধুরীর তুলিতে অসাধারণ রূপে উপস্থাপিত হয়েছে। ভিন্ন পরিবেশে জন্মগ্রহণকারি অথবা বেড়ে উঠা আমাদের সন্তানেরা এসব দেখে মা-বাবার দেশ সম্পর্কে নির্মল আনন্দদায়ক একটি ধারণা পাচ্ছে। মাঝেমধ্যেই এমন প্রদর্শনী হওয়া উচিত বিভিন্ন দেশে।’

চট্টগ্রাম চারুকলা কলেজ থেকে উচ্চ শিক্ষা গ্রহণের পর ইসমাইল চৌধুরী জাপানে গিয়ে পেইন্টিং-এ গ্র্যাজুয়েশন করেন টকোহা গাকোয়েন ইউনিভার্সিটি থেকে। তারও আগে ২০০২ সালে ঢাকায় তার একক চিত্র প্রদর্শনী হয় ন্যাশনাল মিউজিয়ামে। আর এবারের এটি হচ্ছে তার একক ৩৮তম চিত্র প্রদর্শনী। ২০১৫ সালেও এই শিল্পীর আরেকটি প্রদর্শনী হয়েছে নিউইয়র্ক সিটির কুইন্স লাইব্রেরীতে। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV