Saturday, 20 June 2026 |
শিরোনাম
বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
সব ক্যাটাগরি

প্রভাবশালী কিশোরীর তালিকায় মালিয়া ওবামা, মালালা ইউসুফজাই

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: November 14, 2013 | 8:57 AM

ডেস্ক: বিশ্বের ১৬ জন প্রভাবশালী কিশোরীর তালিকাতে স্থান করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় কন্যা মালিয়া ওবামা আর পাকিস্তানের আলোচিত কন্যা মালালা ইউসুফজাই। টাইম ম্যাগাজিন প্রকাশিত ২০১৩ সালের ১৬ জন প্রভাবশালী কিশোরীর মধ্যে কিশোর-কিশোরী সংগীতশিল্পী, খেলোয়াড়, প্রযুক্তি ও বিজ্ঞান বিশেষজ্ঞ, লেখক এবং মিডিয়া ব্যক্তিত্বও রয়েছেন। নিজেদের কাজ এবং সাফল্য অর্জনের কারণে এরা সবাই বিশ্বের কিশোর-কিশোরীদের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে এক রিপোর্টে বলা হয়েছে। টাইম ম্যাগাজিন বলেছে, ১৫ বছর বয়সী মালিয়া এবং তার ছোটবোন সাসা তাদের বাবা দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণের সময় অনেকটা বড়দের মতোই দায়িত্ব পালন করেছেন। এতে বলা হয়েছে, এ জন্য অবশ্য মিশেল ওবামাই ধন্যবাদের অংশীদার। এমন গুরুত্বপূর্ণ অবস্থানে থাকার পরেও তারা ততটা সম্ভব সাধারণ মানুষের মতো জীবনযাপন করার চেষ্টা করছেন বলে মনে হয়। প্রেসিডেন্ট ওবামাও প্রায় তার বক্তব্যে মেয়েদের প্রভাবের কথা উল্লেখ করেন। তিনি বলেছেন, সমকামী বিয়ের ব্যাপারে তার অবস্থানের ক্ষেত্রে তারা তাকে প্রভাবিত করেছেন। গত বছর তালেবানদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর থেকেই পাকিস্তানের কিশোরী মালালা ইউসুফজাই মেয়ের শিক্ষার অধিকারের স্বোচ্চারকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। শান্তিতে নোবেলের জন্য মনোনয়ন পাওয়া থেকে শুরু করে মালালামুক্ত চিন্তার জন্য শাখারভ পুরস্কার, ক্লিনটন গ্লোবাল সিটিজেন এওয়ার্ড পেয়েছে। 

সেই সঙ্গে শিক্ষা অধিকার নিয়ে সে মার্কিন প্রেসিেডন্ট বারাক ওবামা ও ইংল্যান্ডের রানীর সঙ্গে সাক্ষাৎ করেছে এবং জাতিসংঘে ভাষণ দিয়েছে। ১৬ বছয় বয়সী মালালার স্বপ্ন, সাহস আর দৃষ্টিভঙ্গি বিশ্ববাসীকে আপ্লুত করেছে। টাইম বলেছে, তালেবান হামলা থেকে বেঁচে যাওয়ার পর মালালা ভয়ে লুকিয়ে থাকেনি। বরং নিজের বক্তব্যে আরও স্বোচ্চার ভূমিকা পালন করেছে। এ তালিকাতে আরও রয়েছে কিশোর পপ আইকন জাস্টিন বিবার, নিউ জিল্যান্ডের কিশোরী গল্ফ খেলোয়াড় লেডিয়া কো, সাঁতারু, মিসি ফ্রাঙ্কলিন, প্রযুক্তি বিশেষজ্ঞ কিশোরী নিক ডি’অ্যালোইসিও ও আইয়োনাট বুডিস্টেয়ানু এবং নিউ ইয়র্কের সদ্য নির্বাচিত মেয়র বির ডে ব্লাসিওর ১৬ বছর বয়সী পুত্র ফ্যাশন আইকন ডান্তে ডি ব্লাসিও।মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV