Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রযুক্তি-প্রতিষ্ঠান নির্বাহীদের সঙ্গে আলোচনায় বসছেন ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: December 17, 2013 | 10:25 AM

 

বারাক ওবামাযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা করছেন বিশ্বের শীর্ষস্থানীয় বেশ কয়েকটি প্রযুক্তি-প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। আজ মঙ্গলবার বারাক ওবামার সঙ্গে গুগল, টুইটার, অ্যাপলের মতো কয়েকটি প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে সাক্ষাত্ করছেন ওবামা।
ওবামা প্রশাসন কর্তৃক চালু করা স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথকেয়ার ডটগভ সাইটটির পুনর্নিমাণসহ তথ্য-প্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘হাফিংটন পোস্ট’।
প্রসঙ্গত, মার্কিন গোয়েন্দা সংস্থার সাবেক কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেন দাবি করেছিলেন, মার্কিন গোয়েন্দারা গোপনে ইন্টারনেটে নজরদারি করছে। এরপর থেকেই বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে আলোড়ন তৈরি হয়েছে। প্রযুক্তি-প্রতিষ্ঠানগুলোও গোয়েন্দা নজরদারি নিয়ে বিপাকে রয়েছে। ওবামার সঙ্গে আলোচনায় এ বিষয়টিও আনতে পারেন প্রযুক্তি-প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা। এ ছাড়াও মার্কিন অর্থনীতি চাঙ্গা করতে ওবামা-প্রশাসন ও প্রযুক্তি-প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করতে পারে সে বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে।
ওবামার সঙ্গে দেখা করতে যাওয়া প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে মার্কিন প্রশাসনকে গোয়েন্দা নজরদারির বিষয়টি স্বচ্ছ ও পুনর্গঠন করা হয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান মার্কিন গোয়েন্দা নজরদারি এড়াতে এনক্রিপশন প্রযুক্তি আরও উন্নত করেছে।

ইয়াহু, গুগল, টুইটার, অ্যাপল ছাড়াও নেটফ্লিক্স, কমকাস্ট, লিংকডইন, ইটসে, এটিঅ্যান্ডটির মতো প্রতিষ্ঠানগুলো ওবামার সঙ্গে আলোচনায় বসছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে একটি খোলা চিঠি লিখেছিল বিশ্বের আটটি প্রযুক্তি-প্রতিষ্ঠান। গোপনে নজরদারির বিষয়টি পুনর্গঠন করতেই এ খোলা চিঠিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ও প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছিল মাইক্রোসফট, এওএল, অ্যাপল, ফেসবুক, গুগল, লিংকডইন, টুইটার ও ইয়াহু।
ওবামাকে লেখা সে খোলা চিঠিতে ইন্টারনেটের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়। মার্কিন গোয়েন্দা বিভাগের সাবেক কর্মী অ্যাডওয়ার্ড স্নোডেন মার্কিন গোয়েন্দাদের গোপন নজরদারির তথ্য ফাঁস করার পর বিষয়টি সবার নজরে আসে। স্নোডেনের ফাঁস করা তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সার্ভার ক্যাবল হ্যাক থেকে শুরু করে ফোন রেকর্ড, নেটওয়ার্ক হ্যাকসহ নানা পদ্ধতিতে গোপন নজরদারি করে মার্কিন গোয়েন্দারা।
স্নোডেনের তথ্য ফাঁস করার পর বিশ্বজুড়ে মানুষের ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি নিয়ে শঙ্কা দেখা গেছে যা প্রযুক্তি-প্রতিষ্ঠানগুলোর জন্য নেতিবাচক হতে পারে। প্রযুক্তির প্রতি মানুষের আস্থা ফেরাতে ‘রিফর্ম গভর্নমেন্ট সার্ভিল্যান্স গ্রুপ’ নামে একটি জোট গঠন করেছে আটটি প্রতিষ্ঠান।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV