Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রশংসায় শিশুর দক্ষতা বাড়ে, আত্মবিশ্বাসের জন্ম হয়

অনলাইন ডেস্ক পঠিত: 146 বার

প্রকাশিত: April 15, 2016 | 9:21 AM

শিশুকে দারুণ শৈশব উপহার দিতে মা-বাবার দায়িত্বের শেষ নেই। বাচ্চার আদর-যত্ন, প্রয়োজন পূরণ, লেখাপড়া, সুস্থভাবে বেড়ে উঠার জন্য খেয়াল রাখাসহ করতে হয় অনেক কিছু। জীবনে প্রতিষ্ঠা পেতে দক্ষতার সঙ্গে সব কাজ করা চাই। আর এই দক্ষতা অর্জনে অভ্যাসের চর্চা রাখতে হবে ছোটবেলা থেকে।
ছোটবেলায় যেসব বাচ্চা বাবা-মায়ের পরম আদর পায় তাদের মানসিকতা হয় যথেষ্ট মমতাশীল। কর্মক্ষেত্রেও আত্মবিশ্বাসী ছেলেমেয়েরা ভালো করে। আর এই আত্মবিশ্বাসের জন্ম হয় ছেলেবেলায়। ছোট ছোট কাজের জন্য বাবা-মায়ের কাছে পাওয়া প্রশংসা তাদের কাজের দক্ষতা বাড়িয়ে দেয়। উৎসাহ পেয়ে নিজের কাজ করার অভ্যাস গড়ে।
শিশুরা নিজের বই খাতা গোছানো, খাবার খাওয়া, নিজের পোশাকটা যথাস্থানে রাখা, জুতা গুছিয়ে রাখা, ছোট ভাইবোনের দেখাশোনা করা, বড়দের এটা ওটা এগিয়ে দেয়ার কাজ করতে পারে। এগুলো করতে করতে একসময় নিজের দায়িত্ব সম্পর্কে সচেতনতা গড়ে উঠবে।
জরিপে দেখা গেছে, কোনো কাজের জন্য শিশুমন যখন বাধা পায়, তখন আগ্রহ হারিয়ে ফেলে। আবার সঠিক নির্দেশনা এবং প্রশংসা পেলে শিশুর কাজ করার আগ্রহ বেড়ে যায় অনেকগুণ। এভাবে তার আত্মবিশ্বাস দিনে দিনে একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে সক্ষম হয়। কর্মক্ষেত্রে প্রবেশ করেও সেই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটতে থাকে।
শিশু কোনো বিষয়ে খারাপ করলে তাকে সহজ ভাষায় এবং ইতিবাচক ভঙ্গিতে বুঝিয়ে বলুন। তাতে কাজের দায়ভার এবং সিদ্ধান্ত নেয়ার যোগ্যতা গড়ে উঠবে। তাদের কাজের প্রতি মনোযোগও বাড়বে।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV