প্রসঙ্গ : স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানের অরিজিনাল ভয়েসটি কোথায়?
খান শওকত : দেশ স্বাধীনের পর ১৯৭৩ সালের শেষের দিকে মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাষ্ট এর উদ্যোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, ঘোষক, কলাকুশলীদের হারিয়ে যাওয়া কর্মকান্ড পুনরায় বাণীবদ্ধ করে “একটি ফুলকে বাঁচাবো বলে”- একটি লং-প্লে তৈরী করা হয়। সেসময়ে বাংলাদেশ টেলিভিশনেরও এটি প্রচারিত হয়। বেলাল মোহাম্মদ রচিত “স্বাধীন বাংলা বেতার কেন্দ্র” গ্রন্থের ৫৮ নং পৃষ্ঠায় জিয়াউর রহমানের ঘোষণা পাঠের প্রসঙ্গটি কিভাবে রি-রেকর্ডিং হলো তা উললেখ করা হয়েছে। “একটি ফুলকে বাঁচাবো বলে”-র রেকর্ডিং এর এপর্যায়ে মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়াউর রহমানের ঘোষণাটি রেকর্ডিং এর জন্য জিয়াউর রহমানকে পাওয়া না যাওয়ায় এবং যুদ্ধকালীন জিয়ার ঘোষনাটিও ঐসময় কারো কাছে থাকায় একজন শিল্পীকে দিয়ে জিয়ার কন্ঠ নকল করে বাজারে ছাড়া হয়। ঐ ঘোষক ভুল বশতঃ ও গধলড়ৎ তরধ এর স্থলে ও গধলড়ৎ তরধঁৎ জধযসধহ বলে ফেলেন, সেটিই সর্বত্র জিয়ার ঘোষণা হিসেবে প্রচারিত হয়। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকেও জিয়াউর রহমানের যে কন্ঠটি প্রচার করা হয় সেটি হচ্ছে, “একটি ফুলকে বাঁচাবো বলে” লং-প্লে’র সেই ঘোষণা। এটা জিয়াউর রহমানের স্বকন্ঠের ঘোষণা নয়। তাছাড়া ১৯৭১ এ মুক্তিযুদ্ধ চলাকালে যতগুলো পত্রিকায় মেজর জিয়ার নাম পাওয়া যায় এর প্রত্যেকটিতেই মেজর জিয়া খান এর নাম পাওয়া যায়, কোনটিতেই মেজর জিয়াউর রহমান পাওয়া যায়নি। (কম্পিউটার-এ গুগল সার্চ-এ যেয়ে “জেনোসাইড অব বাঙলাদেশ ইন ১৯৭১” টাইপ করলেই ১৯৭১ এর মার্চ থেকে ডিসেম্বর পর্যšত এশিয়া, আফ্রিকা, আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন মহাদেশের অর্ধ শতাধিক পত্রিকা ভেসে উঠবে)। তবে তারেক মাসুদ পরিচালিত “মুক্তির গান”- চলচ্চিত্রে, এবং শহীদুল আলম পরিচালিত “প্যাংগস অব বাংলাদেশ” (চধহমং ড়ভ ইধহমষধফবংয) -এ জিয়াউর রহমান এর অরিজিনাল ভয়েস প্রচারিত হয়েছে। কিন্তু এই অরিজিনাল ভয়েস টিকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জিয়াউর রহমানের কন্ঠ হিসেবে প্রচার করা হয়না। [সূত্রঃ স্বাধীণ বাংলা বেতার কেন্দ্র, পৃষ্ঠা- ৫৮, লেখক- বেলাল শাহাজান]।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!