প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের অঙ্গীকারে নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম : প্রাকৃতিক দূর্যোগে নিজ নিজ এলাকার ক্ষতিগ্রস্তদের সাহায্যের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ ইন্কের ইফতার ও দোয়া মাহফিল। ধর্মীয় উৎসব আমেজে ব্রঙ্কসের বাংলাবাজার-স্টার্লিং-ওলমস্টেড এভিনিউর মামুন’স টিউটোরিয়ালে গত ১১ জুন রোববার এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা এসোসিয়েশন ইউএসএ’র সভাপতি মো. বজলুর রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ড. খায়রুল কবির, বিশেষ অতিথি সংগঠনের উপদেষ্টা মো. বশির ফারুক ও
ইকবাল হায়াৎ খান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান শফিক, ইভেন্ট কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম জামাল, সদস্য সচিব মো. জামাল উদ্দিন এবং প্রচার সম্পাদক মো মুখলেছুর রহমান সুজনসহ কমিটির নের্তৃবৃন্দ। মাহফিলে দোয়া মুনাজাত পরিচালনা করেন ডা. আমিরুল
ইসলাম। মুনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি কামনাসহ প্রাকৃতিক দূর্যোগে নেত্রকোনা হাওর অঞ্চলে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ দোয়া করা হয়।
ইফতার মাহফিলে বাংলাদেশী কমিউিনিটির নেতৃবৃন্দ ছাড়াও নেত্রকোনা প্রবাসীরা স্বপরিবারে অংশ নেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ