Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে ফের যৌন নির্যাতনের অভিযোগ

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: November 23, 2017 | 10:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে ফের নতুন করে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। ঘটনা ২০০০ সালের হলেও সম্প্রতি যৌন হেনস্থার অভিযোগ এনেছেন চার মার্কিন নারী।

ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেলের খবর অনুযায়ী, ২০০০ সালে এক বিলিয়নিয়ার বিনিয়োগকারী রন বার্কলেকে ব্যবসা সংক্রান্ত কিছু কাজে সাহায্য করেছিলেন তিনি। নিগ্রহের শিকার নারীরা ওই বিনিয়োগকারীর কর্মচারী। ওই ব্যবসায়ীর প্রাইভেট জেটেই ছিলেন চার নারী। তখনই ক্লিনটন তাদের যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ নতুন কিছু নয়। প্রেসিডেন্ট থাকাকালীন একাধিক এরকম অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে প্রচারের যাবতীয় আলো শুষে নিয়েছিল মনিকা লিউনিস্কির সঙ্গে ক্লিনটনের অ্যাফেয়ার। এখনও ভীষণভাবে অটুট রয়েছে সেই স্মৃতি। বিশ্ব জুড়ে আলোড়ন ফেলে দেওয়া মনিকার সঙ্গে তার সম্পর্কের ঘটনা ১৯৯৮ সালে সামনে আসে।

সে সময় মনিকাকে নিয়ে মার্কিন রাজনীতি টালমাটাল ছিল। তার ঠিক দু’বছরের মাথায় ফের যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন ওই চার নারী বলে অভিযোগ। মনিকা পর্ব যে ক্লিনটনের জীবনে বিশেষ প্রভাব ফেলেনি তা নতুন করে ওঠা যৌন নিগ্রহের অভিযোগই প্রমাণ করে। তবে সতের বছর পর কেন সেই নারীরা যৌন হেনস্থার অভিযোগ আনলেন তা পরিষ্কার নয়। জানা গিয়েছে অভিযোগকারী চার নারীই পৃথক ভাবে আইনি ব্যবস্থা নেবেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV