‘প্রাণঘাতী’ শৈত্যের কবলে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চল
তীব্র শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে। এতে অচল হয়ে পড়েছে সে অঞ্চল। দুই দশকের মধ্যে এটি রেকর্ড ভাঙা নিম্নতাপমাত্রার শৈত্যপ্রবাহ। এ জন্য গতকাল শিকাগো ও আশপাশের এলাকাগুলোর স্কুল বন্ধ থাকবে বলে কর্মকর্তারা জানান। তুষারযুক্ত বরফশীতল তীব্র বাতাস পুরো মধ্য-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে গিয়ে পুরো এলাকা ঘন তুষারে ঢেকে দিয়েছে। বছরের প্রথম শীতকালীন ঝড় উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানার কয়েকদিনের মধ্যে উত্তর মেরু থেকে বয়ে আসা শৈত্য প্রবাহে দুই দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে। এতে হাজার হাজার বিমান যাত্রা বাতিল বা সূচি পরিবর্তন করতে হয়েছে। এ খবর দিয়েছে বিডি নিউজ। এতে বলা হয়, রোববার যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ বলেছে, দুই দশকের মধ্যে সবচেয়ে শীতল তাপমাত্রা উত্তর মেরুর তীব্রতা নিয়ে উত্তর ও মধ্যাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ছে। তীব্র ঝড়ো বাতাসসহ এই নিম্নতাপামাত্রার কারণে প্রাণঘাতী তীব্র ঠাণ্ডা মাইনাস ৫১ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এই ধরনের আবহাওয়ায় আবরণহীন ত্বক কয়েক মিনিটের মধ্যে তুষারকামড়ে (ফ্রস্টবাইট) আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। বিপজ্জনক ঠাণ্ডা আবহাওয়া থেকে শিশুদের রক্ষার জন্য মিনেসোটার গভর্নর মার্ক ডেটন সোমবার সব সরকারি স্কুল বন্ধ রাখার নিদের্শ দেন। শিকাগোর সরকারি স্কুলগুলোর জন্যও একই নির্দেশ জারি করা হয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ বব ওরাভেস বলেছেন, পুরো উত্তর আমেরিকার এখনকার আবহাওয়ার পরিস্থিতি উত্তর মেরুর (আর্কটিক) আবহাওয়া দক্ষিণে বয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এটি দীর্ঘস্থায়ী হবে না, সপ্তাহের শেষ দিকে পুরো দেশের তাপমাত্রা সহনশীল হয়ে উঠবে। আবহাওয়া বিভাগ, রোববার রাতে শিকাগো ও ইন্ডিয়ানাপোলিসে তাপমাত্রা মাইনাস ২৪ সেন্টিগ্রেড, মিনেয়াপোলিসে মাইনাস ৩৪ সেন্টিগ্রেড এবং নর্থ ডাকোটার ফার্গোতে মাইনাস ৩১ ডিগ্রি সেন্টিগ্রেড নেমে যেতে পারে বলে সতর্ক করেছে। রোববার মিনোসোটার ব্যাবিট ও এমব্যারাসে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি ছিল বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।মানবজমিন
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








