Sunday, 1 November 2026 |
শিরোনাম
দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
সব ক্যাটাগরি

প্রাণের আমেজে হিন্দু বেঙ্গলি সোসাইটি অব ফ্লোরিডার দুর্গোৎসব সমাপ্ত

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: October 12, 2017 | 8:57 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষের বিশ্বাস,অসুর শক্তি বিনাশকারী দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে সমাজ থেকে সব পাপ দূর হয়ে যাবে, সমাজে ফিরে আসবে শান্তি। এবছর দেবী দুর্গা মর্ত্যে এসেছেন নৌকায় চড়ে, এতে ফসল উৎপাদন ভাল হবে।দেবী দুর্গা বিদায় নিলেন ঘোড়ায় চড়ে,এতে রোগ-বালাই সব দূর হবে।
শারদোৎসবের বার্তা পেয়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যের প্রবাসী বাংগালি হিন্দুরা মেতে উঠেছিল দুর্গোৎসবের হরেক আয়োজনে।
ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোরাল স্প্রিংস এর ১১৬০১ এন ডব্লিউ ৩৯ ষ্ট্রিট এ অবস্থিত কমিউনিটি সেন্টারে গত ২৮ সেপ্টেম্বর হতে ০১ অক্টোবর পর্যন্ত হিন্দু বেঙ্গলি সোসাইটি অব ফ্লোরিডা এর উদ্যোগে দুর্গাপূজা ও বিজয়া সম্মেলন এর আয়োজন করা হয়। দুর্গোৎসবের বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পূজার্চনা, আরতি, সিঁদুর খেলা ও প্রসাদ বিতরন।
দুর্গাপূজার এই ক’টা দিন ফ্লোরিডার প্রবাসী হিন্দুরা মেতে ছিল অনাবিল আনন্দে। ‘আনন্দলোকের মঙ্গলালোকে অন্যরকম অনুভূতি আর ভিন্নতর ভালোবাসায় উদ্বেলিত হোক সকল প্রবাসী হিন্দুর মন-প্রাণ’-এই ছিল সবার অন্তরের কামনা।
হিন্দু বেঙ্গলি সোসাইটি অব ফ্লোরিডার সভাপতি সাধন সরকার ও সাধারন সম্পাদক দুলাল কুণ্ড এবং বোর্ড অব ডিরেক্টর অসিত সরকার, রতন মজুুমদার ও বিকাশ কুণ্ড দুর্গোৎসব উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ