প্রাণ খুলে হাসুন; সুস্থ থাকুন
মাহমুদ সাদিক: প্রাণ খুলে হাসলে বিশেষ করে বন্ধুদের আড্ডায় সবাই মিলে হাসলে শরীরের ওপর অনেক চাপ কমে যায় এবং মানুষ অনেক সুস্থ থাকতে পারে। দিনে ১৫ থেকে ২০ মিনিট অšত্মর থেকে হাসলে শরীরে কিছু রাসায়নিক পরিবর্তন আসে যা মানুষকে সুস্থ থাকতে সাহায্য করে।
যোগ ব্যায়ামের শিক্ষক জিতেন কোহি বলেন, যাদের প্রচণ্ড শারীরিক ও মানসিক চাপের মধ্যে কাজ করতে হয় তাদের জন্য হাসি অনেক কাজে দেয়।
মনোরোগ বিশেষজ্ঞ রাহুল চান্ধক বলেন, যাদের কাজের সময় চাপ বেশি থাকে তাদের যানজটসহ আরও অনেক সমস্যা পেয়ে বসে। নগর জীবনে মানুষকে অনেক সময়ই যানজটের কারণে রা¯ত্মায় কাটাতে হয়। তারা পরিবারেও ঠিকমত সময় দিতে পারেন না। একারণেও তারা এক ধরণের চাপের মধ্যে থাকেন।
নগর জীবনে আরও একটি বিষয় দেখা যায়, মানুষকে সব সময়ই প্রতিযোগিতার মধ্যে টিকে থাকতে হয়। বড় নগরীর চেয়ে ছোট শহরে মানুষ অনেকটা সহজ জীবনযাপন করেন। বিশেষ করে বাড়ি থেকে কর্মস্থলে যেতে অনেক সময় রা¯ত্মায় থাকতে হয় না। তবে তারপরও তাদের কিছু চাপ সহ্য করতে হয়।
কোহি ২০০০ সালে হাসি যোগ ব্যায়াম কেন্দ্র স্থাপন করেন। তিনি মনে করেন, মানুষ বড় হতে হতে হাসি ভুলে যায়। তারা হাসিকে ব্যায়াম হিসেবে মনে করেন না এবং শিশুদের মত হাসেন না। সব কিছুকেই স্বাভাবিকভাবে গ্রহণ করুন। এতে চাপ কম পড়বে।
গুরগাঁও কলাম্বিয়া এশিয়া হাসপাতালের কনসালট্যান্ট রবীন্দ্র গুপ্ত বলেন, আপনি প্রাণ খুলে হাসলে আপনার মুখের পেশী উপকৃত হবে এবং আপনার মধ্যে ভাল লাগার অনুভূতি আসবে। বিশেষ করে যখন আপনি অনেক মানুষের সাথে প্রাণ খুলে হেসে সময় কাটাবেন তখন আপনার শরীর থেকে কিছু রাসায়নিক বেরিয়ে যাবে যা আপনার মানসিক চাপ কমাবে।
তিনি অবশ্য বলেন, হাসি মানুষকে চাপ মুক্ত করলেও একজন অসুস্থ মানুষকে সুস্থ করবে না। কিছু ক্ষেত্রে মানুষের সুস্থতা বাড়ালেও তার ওই রোগের চিকিৎসা নিতেই হবে।
লাফার ইয়োগা ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ক্যাটারিয়া বলেন, হাসি নির্ভর ব্যায়াম মানবদেহের রোগ প্রতিরোধ শক্তিও বাড়ায়। তিনি বলেন, আপনি যখন হাসবেন তখন আপনার চাপ কমে যাবে এবং আপনি সহজে অসুস্থ হবেন না।
যাদের রক্তচাপ, হৃদরোগ ও ডায়বেটিস রয়েছে তাদের সমস্যা হাসির ব্যায়ামের মাধ্যমে ৫০ শতাংশ কমে যাবে।
ভারতে এখন প্রায় ১০ হাজার হাসি ক্লাব রয়েছে এবং বিশ্বের অনেক দেশে এ ধরণের ক্লাব করার জন্য মানুষের আগ্রহ বাড়ছে। জাপান, জার্মানী ও যুক্তরাষ্ট্রসহ ৭২টি দেশে এ ধরণের ক্লাব রয়েছে।
চান্ধক শেষ কথা হিসেবে বলেন, অšত্মর দিয়ে প্রাণ খুলে হাসুন, আর সুস্থ থাকুন। খালিজ টাইমস
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








