Friday, 20 March 2026 |
শিরোনাম
যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
সব ক্যাটাগরি

প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কলঙ্ক মুক্তির পথে

অনলাইন ডেস্ক পঠিত: 121 বার

প্রকাশিত: December 31, 2018 | 3:54 PM

খান শওকত : নির্বাচনে বিভিন্ন ঘটনায় ১২ জন নিহতের মধ্যে ৬ জন আওয়ামী লীগের, এ ছাড়া একজন বিএনপির ও একজন ইসলামী ছাত্র সেনার নেতা। বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন শতাধিক। একনজরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটকেন্দ্র: ৪০ হাজার ১৮৩টি, ভোটকক্ষ: ২ লাখ ৭ হাজার ৩১২টি, মোট ভোটার: ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন, পুরুষ ভোটার: ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ জন, মহিলা ভোটার: ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২ জন, অংশগ্রহণকারী দলের সংখ্যা: ৩৯টি, মোট প্রার্থী: ১ হাজার ৮৬১ জন ! 
*** নির্বাচন ছিল উৎসবমুখর: ভারতের পর্যবেক্ষক !
*** নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয়েছে: নেপাল-ভারত-কানাডা-ওআইসি !
*** নির্বাচনের পরিস্থিতি খুব ভালো। দেশবাসী শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছে বলে সন্তুষ্ট প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষকরা। 
*** ঢাকাস্থ বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ও পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছেন: শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। ভারতের পর্যবেক্ষক !
*** ভোটকেন্দ্রে সব দলের প্রতিনিধিদের দেখেছেন নির্বাচনের বিদেশি পর্যবেক্ষক কানাডিয়ান নাগরিক তানিয়া ফস্টার। এছাড়া নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টের কথা জানিয়েছেন তিনি।

১. নির্বাচনে অনিয়ম? 
ঐক্যফ্রন্টের দাবীমতে নির্বাচনে ২০% অনিয়ম হয়েছে ! ১৯৮৬ থেকে নির্বাচনের স্মৃতি আছে আমার। কোন আমলে কতোটুকু সুষ্ঠু নির্বাচন আর সহিংসতা হয়েছে- ভুলিনি। ২০% অনিয়মে চুড়ান্ত ফলাফলে কোন পরিবর্তন আসেনা।

২. যে পরিমান নিবেদিত ভোটার ভোট দিতে আসলে অনিয়ম আর পাত্তা পায়না, ঐক্যফ্রন্ট সে পরিমান ভোটার ভোটকেন্দ্রে নিয়ে আসতে পারেনি।

৩. আশঙ্কা করা হয়েছিল যে, শেস পর্যন্ত হয়তো বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে, তেমনটি ঘটেনি। বিচ্ছিন্নভাবে বিএনপির অনেক প্রার্থী ভোট বর্জন করলেও দলীয়ভাবে শেষপর্যন্ত বিএনপি ভোটের লড়াইয়ে থেকেছে। বিচ্ছিন্নভাবের নেতৃত্বে আওয়ামী লীগের মতো দলের সাথে টেক্কা দেয়া সহজ নয়।

৪. ২০০৮ এর নির্বাচনে বিএনপি-জামাত জোট সম্ভবতঃ ৩৩ টি আসন পেয়েছিলো ৩০০ আসনের মধ্যে। গত দশ বছরে তারা এমন কোন পজিটিভ কাজ করেনি যে ৩৩ টা থেকে ১৩৩ আসন পেয়ে যাবে। বরং যুদ্ধাপরাধীর বিচারের বিরোধীতা ও আগুন সন্ত্রাস ঘটিয়ে গনবিরোধী অবস্থান নিয়েছে। ৩৩ থেকে কমে ১৩ তে নেমে আসা অস্বাভাবিক নয়।

৫. আওয়ামী লীগের বিকল্প হিসাবে বিএনপি জামাতকে তারা গ্রহন করেনি, কারন যে সব কারনে আওয়ামী লীগের উপর ক্ষোভ- বিএনপি জামাত তার প্রতিটি ঘটিয়েছে অতীতে। গত ১০ বছরে বিএনপি- জামাত এমন কোন নিদর্শন স্থাপন করতে পারেনি যে, আওয়ামী লীগের চেয়ে ভালো দিন তারা উপহার দেবে। বিএনপি- জামাতের পক্ষে তাই কোন গনজোয়ার তৈরী হয়নি।

৬. ঐক্যজোট নেতৃত্বের বিশেষ করে তারেক জিয়ার নির্বাচনে জেতার বা প্রতিদ্বন্ধিতা করার কোন ইচ্ছা ছিলোনা। বেশীরভাগ আসনে এমন সব প্রার্থী দিয়েছে যাদের বিএনপির তৃনমুল নেতাকর্মীই গ্রহন করেনি। তারেক জিয়া এই সুযোগে মনোনয়ন বিক্রী করে কয়েকশো কোটি টাকা কামিয়েছে দেখে সবাই হতবাক! লন্ডনে হিসাব বহির্ভূত অস্বাভাবিক লেনদেনের অভিযোগে বি.এন.পি-র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ব্যাংক হিসাব স্থগিত করেছে ব্রিটিশ সরকার!

৭. এরকমই চলুক: 
এই শাসনামলে রাজনৈতিক স্থিরতার কারনে ব্যবসায়ী, চাকরীজীবিরা এক ধরনের ‘কমফোর্ট’ ফিল করেছেন! নিরপেক্ষ ভাবে অনেকেই চেয়েছেন- এরকমই চলুক, পরিস্থিতি না বদলাক। আমার বন্ধুদের মধ্যে কয়েকজন এবার নৌকায় ভোট দিয়েছেন যারা এর আগে কখনোই নৌকায় ভোট দেননি।

৮. আওয়ামী লীগের গ্রামমুখী নীতি কাজ করেছে। বীজ, সার, বিদ্যুৎ এর জন্য কৃষকদের ভুগতে হয়নি। কমিউনিটি ক্লিনিকের সুবিধা পেয়েছেন। নানা ধরনের সামাজিক ভাতা পেয়েছেন দরিদ্র শ্রেনীর মানুষেরা। অবকাঠামো উন্নয়নের সুবিধাও পাচ্ছেন। শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষেরা এসব বিষয়কে গুরুত্ব দেন এবং তারা অবশ্যই রাজনীতি সচেতন। শেয়ার বাজার বা ব্যাংকিং ব্যর্থতা তারা গুরুত্ব দেননি।

৯. Negative রাজনীতির ফল কি হতে পারে বিএনপি নামক দলটি হাড়ে হাড়ে বুঝবে। একসময় মুসলীম লীগ, কমিউনিস্ট পার্টির পর্য্যায়ে বিলীন হয়ে যাবে। এতিমের টাকা চুরি, গ্রেণেড হামলা, পেট্রোলবোমা, আগুন সন্ত্রাস, জামাতকে মনোনয়ন দান, আইএসআই এর সংশ্লিষ্টতা- এ দেশের জনগন মেনে নেয়নি। 
বিএনপির যদি বুদ্ধির উদয় হয় তাহলে জামায়াতের সাথে আর কোন সম্পর্ক রাখবে না ! ২০১৮ সালের নির্বাচন শিক্ষনীয় হয়ে রইলো।

১০. রেকর্ড সংখ্যক আসন নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

*** নির্বাচন কমিশন হতে ২৯৯ আসনের ফলাফলঃ অর্থাৎ মহাজোট ২৮৮, ঐক্যফ্রন্ট ০৭, স্বতন্ত্র ০৩ আসনে জয়। ফলাফল স্থগিতঃ- ব্রাক্ষনবাড়ীয়া- ০২. (বাংলাদেশ আওয়ামীলীগ – ২৫৯, জাতীয় পর্টি ২০, ওয়ার্কাস পাটি ০৩, জাসদ ০২, বাংলাদেশ জাসদ ০১, জে পি ০১, ত্বরীকত ফেডারেশন ০১, বিকল্প ধারা ২, বিএনপি ০৫, গনফোরাম ০২, স্বতন্ত্র ০৩ টি) !

১১. আলহামদুলিল্লাহ!
বিজয়ের মাসের এই বিজয় সকল শান্তি প্রিয় ও স্বাধীনতা কামি মানুষের জয়। যুদ্ধাপরাধী, খুনি, চোর, ঠক, বাটপারের করুন পরিণতি অনিবার্য ! পবিত্র সংসদে এবার কোনো স্বাধীনতা বিরোধীর প্রবেশ ঘটছে না ! প্রিয় মাতৃভূমি কলঙ্ক মুক্তির পথে।

– Khan Showkat, International President, Bongobondhu Theatre.
New York. USA.

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV