Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

প্রেমে ব্যর্থ, তাই বিমান ধ্বংস?

অনলাইন ডেস্ক পঠিত: 88 বার

প্রকাশিত: March 29, 2015 | 8:04 PM

ফরাসি আল্পস পর্বতমালায় ১৫০ আরোহী নিয়ে জার্মানউইংসের বিমান বিধ্বস্ত হবার পেছনে দায়ী ভাবা হচ্ছে বিমানটির কো-পাইলট আন্দ্রেঁ লুবিটজকে। তবে তিনি ঠিক কী কারণে ইচ্ছা করে বিমান ধ্বংস করেছেন, তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। প্রাথমিকভাবে তার অসুস্থতা, বিশেষ করে বিষণœতাকে দায়ী করা হলেও, সম্প্রতি মিলেছে নতুন তথ্য। ডেইলি মেইলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করতে চেয়েছিলেন লুবিটজ। তবে তাতে ব্যর্থ হয়ে বিমানটিই ধ্বংস করে দেন তিনি! এ প্রেমিকার নাম ক্যাথরিন গোল্ডবাচ, যিনি পেশায় শিক্ষিকা। দীর্ঘদিন ধরে প্রেমের পর তাকে বিয়ে করতে চেয়েছিলেন লুবিটজ। তবে তার ক্রমবর্ধমান স্বেচ্ছাচারী আচরণের কারণে ক্রমেই স¤পর্ক নিয়ে ভয়ে ভুগছিলেন ক্যাথরিন। বিমানটি বিধ্বস্ত হবার কয়েক সপ্তাহ আগে লুবিটজের সঙ্গে তার স¤পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, পুলিশ লুবিটজের ফ্ল্যাট অনুসন্ধান করে প্রচুর পরিমাণে ওষুধ খুঁজে পেয়েছে। তবে ধারণা করা হচ্ছে, তিনি সম্ভবত বিষণœতা-নিরোধক ওষুধ গ্রহণ চাইতেন না। আরও দাবি করা হচ্ছে, তদন্তকারী কর্মকর্তারা লুবিটজের ডায়রি উদ্ধার করেছে। ডায়রিতে লুবিটজ নিজের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে চাকুরি হারানোর ভয়ের কথা লিখেছেন বলে দাবি করা হয়েছে। লুবিটজ ও ক্যাথরিনের বন্ধুরা জানিয়েছেন, তখন পর্যন্ত তারা একসঙ্গে থাকতেন। তবে ক্যাথরিন নতুন ফ্ল্যাটের সন্ধান করছিলেন। কেননা, ক্রমেই লুবিটজ তার স¤পর্ক নিয়ে ভীষণ একরোখা ও স্বেচ্ছাচারী হয়ে উঠছিলেন। এমনকি ক্যাথরিন কী পোশাক পরবেন, কার সঙ্গে কথা বলতে পারবেন, তা-ও ঠিক করে দিতে চাইতেন লুবিটজ। আবার এরই মাঝে ক্যাথরিনের সঙ্গে প্রতারণা করে লুবিটজ পাঁচ মাস ধরে চুটিয়ে প্রেম করেছিলেন তারই বিমানে কর্মরত আরেক বিমানবালার সঙ্গে। তদন্তকারীরা ধারণা করছেন, লুবিটজের দৃষ্টিশক্তি ও স্বাস্থ্যজনিত সমস্যা, একই সঙ্গে ক্যাথরিনের সঙ্গে স¤পর্কের টানাপড়েনের ফলেই বিমানটি ধ্বংস করার চূড়ান্ত পাগলামো পেয়ে বসেছিল তাকে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ