প্রেসিডেন্ট ওবামা কেন আইফোন ব্যবহার করেন না
হোয়াইট হাউজে সুধিসমাবেশে প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়ে দিলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আমার জন্য আইফোন ব্যবহারের অনুমতি নেই’। বার্তা সংস্থা এপি জানায়, নিরাপত্তা সুবিধার জন্য প্রেসিডেন্ট ব্ল্যাকবেরি ব্যবহার করেন। এই ব্ল্যাকবেরি নিরাপত্তার দিক দিয়ে অতুলনীয় খ্যাতি ভোগ করছে। কোনো রাষ্ট্রীয় সংস্থা চাইলে নিরাপত্তার বিষয়টি নিজের মতো করে সাজিয়ে নিতে পারে।প্রেসিডেন্ট ওবামা যে মডেলটি ব্যবহার করেন, তা দিয়ে ইমেইল ও ইন্সট্যান্ট মেসেজ আদান-প্রদান হয় ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভারের মাধ্যমে। এর নিয়ন্ত্রণ থাকে কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থায়। প্রেসিডেন্ট ওবামার ক্ষেত্রে হোয়াইট হাউজের দুর্ভেদ্য নিরাপত্তা জালের কৌশল ব্ল্যাকবেরির ক্ষেত্রেও প্রয়োগ করা হয়।
তবে ব্ল্যাকবেরির সাধারন ব্যবহারকারীদের নিরাপত্তা ব্যবস্থাও কম শক্তিশালী নয়। তাদের ইমেইল ও ইন্সট্যান্ট মেসেজের সার্ভার কানাডীয় কম্পানি রিসার্চ ইন মোশানের নিজস্ব ব্যবস্থাতেই সেবা দিয়ে থাকে।কালের কণ্ঠ
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!