প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধের রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। জনগণ ট্রাম্পের বিতর্কিত অভিবাসন নীতির কারণে পরিবার থেকে তাদের সদস্য এমনকি শিশুদের আলাদা করার প্রতিবাদে শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি।
বিক্ষোভকারীরা জানায়, মার্কিন সরকার এখনো প্রায় ২হাজার অভিবাসী শিশুকে আটকে রেখেছে। তাদের অতিশীঘ্রই পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে অন্তত ৬৩০টি কর্মসূচি হাতে নিয়েছে ‘ফ্যামিলি বিলং টুগেদার’ নামে একটি সংগঠন।
পৌলা ফ্লোরেস মারকুয়েস নামে একজন বিক্ষোভকারী আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, একটি দেশ হিসেবে ট্রাম্পের নীতিটি আমাদের সাথে যায় না। সকল শরনার্থীদেরও আমাদের দেশে স্বাগত জানানো উচিৎ বলে আন্দোলনকারীরা শ্লোগান দিতে থাকে। বিক্ষোভ হয়েছে পুরো দেশজুড়ে আর ক্যালিফোর্নিয়ার জনগণ তাদের ইমিগ্রেশন অফিসও ঘেরাও করেছিল বলে বিবিসি দাবি করেছে।
উল্লেখ্য, নির্যাতিত অভিবাসীদের সমর্থনে মার্কিন জনগণ ‘ফ্যামিলি বিলং টুগেদার’ নামে একটি সম্মিলিত জোট গঠন করে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ সমাবেশ করেছে। তারা দেশটির সিভিল লিবারিটিস ইউনিয়ন (এসিএলইউ), মোভঅন.ওআরজি ও ন্যাশনাল ডমেস্টিক ওয়ার্কার অ্যালিয়ান্সকে নিয়ে একটি বৃহত্তম জোট গঠন করেছে বলে দেশটির ‘দ্য হিল’ নামে একটি রাজনৈতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছিল। ফ্রান্স২৪.কম
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone