Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের কর পরিকল্পনা নিয়ে রিপাবলিকানরাও উদ্বিগ্ন

অনলাইন ডেস্ক পঠিত: 17 বার

প্রকাশিত: March 6, 2018 | 8:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কর পরিকল্পনা নিয়ে রিপাবলিকানরাও উদ্বিগ্ন  হয়ে উঠেছেন। ইউরোপ থেকে আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করার পর থেকেই ঘরে-বাইরে সমালোচনার মুখে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দলের প্রথম সারির আইনপ্রণেতারা এখন ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানাচ্ছেন। যদিও মি. ট্রাম্প নিজের অবস্থান পরিবর্তন না করার ঘোষণা দিয়েছেন।
গত সপ্তাহে ইউরোপ থেকে আমদানি করা স্টিল বা ইস্পাতের উপরে মি. ট্রাম্পের কর আরোপের পরিকল্পনা ইউরোপসহ সারা পৃথিবীতেই ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। এর জবাবে ইতিমধ্যেই আমদানিকৃত মার্কিন পণ্যের উপরে পাল্টা করারোপের হুমকি দিয়েছে ইউরোপ। ফলে নতুন এক বাণিজ্য যুদ্ধের আশংকা দেখা দিয়েছে। কিন্তু এমন আশংকার পরেও মি. ট্রাম্প নিজের পরিকল্পনা থেকে পিছিয়ে আসবেন না বলে ঘোষণা দিয়েছেন। ইসরায়েলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে হোয়াইট হাউজে এক বৈঠকের সময় নিজের এ মনোভাবের কথা স্পষ্ট জানিয়েছেন মি. ট্রাম্প। আর বাণিজ্য যুদ্ধ হলেও, তাতে মি. ট্রাম্প জিতবেন বলে ‘খুবই আত্মবিশ্বাসী’ বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি সেন্ডার্স।
তবে, ট্রাম্পের বক্তব্যের এক ঘণ্টা আগে স্পিকার পল রায়ান কর আরোপের সিদ্ধান্ত থেকে ট্রাম্পকে সরে আসার আহ্বান জানিয়েছিলেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ইউরোপের সঙ্গে কোন ধরণের বাণিজ্য যুদ্ধ বেধে গেলে, তার ফলাফল বা প্রভাব নিয়ে উদ্বিগ্নবোধ করছেন তারা। ট্রাম্পের কর ব্যবস্থা নতুন করে সংস্কার করার ফলে দেশের অর্থনীতিতে যে অগ্রগতি  হয়েছে, ইউরোপের সাথে খারাপ সম্পর্কের ফলে তা শেষ হয়ে যেতে পারে এমন আশংকা করেছেন স্পিকার পল রায়ান। তাছাড়া এই সিদ্ধান্ত অ্যামেরিকাকে অর্থনৈতিকভাবেও লাভবান করবে না বলেই তিনি মনে করছেন। রিপাবলিকানদের মধ্যে এ সমালোচনা এখন আরো ব্যাপক রূপ নিয়েছে। সূত্র: বিবিসি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV