প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ রজার স্টোন গ্রেপ্তার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র,
রাজনৈতিক স্ট্রাটেজিস্ট রজার স্টোনকে ফ্লোরিডা থেকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প শিবিরের রাশিয়া কানেকশন নিয়ে আইন মন্ত্রণালয়ের স্পেশাল কাউন্সেলর রবার্ট মুয়েলারের তদন্তে তার বিরুদ্ধে সাতটি অভিযোগ আনা হয়েছে। শুক্রবার তাকে গ্রেপ্তারের পর ফোর্ট লাউডারডেলেতে আদালতে তোলার কথা রয়েছে। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে সরকারি কাজে বাধা সৃষ্টির একটি অভিযোগ। ৫ টি অভিযোগ আনা হয়েছে মিথ্যা বিবৃতি দেয়া। একটি অভিযোগ আনা হয়েছে প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যকে ঘষামাজা করার। এসব অভিযোগ রাশিয়া কানেকশনের সঙ্গে সম্পর্কযুক্ত। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্রেটিক দলের কর্মকর্তাদের ইমেইল হ্যাক করার সঙ্গে এর সম্পর্ক রয়েছে।
ওই ইমেইলে যেসব তথ্য ছিল তা ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় প্রকাশ করা হয়েছে উইকিলিকসকে দিয়ে। সিএনএন বলছে, শুক্রবার ভোরে ফ্লোরিডায় নিজের বাসভবন ঘেরাও করে এফবিআইয়ের এজেন্টরা। এ সময় একজনকে বলতে শোনা যায়, এফবিআই। দরজা খুলুন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়। তবে রজার স্টোনের আইনজীবী ব্রুস রোগো বলেছেন, এত ভোরে একজন মানুষকে গ্রেপ্তার করা উদ্ভট বিষয়। বিষয়টি যেভাবে হ্যান্ডেল করা হয়েছে তা হতাশাজনক। মাত্র একটি ফোনকল দেয়া হলেই তিনি হাজির হতে পারতেন। রজার স্টোন নিজেকে নির্দোষ দাাবি করে আগামী সপ্তাহে ওয়াশিংটন পৌঁছানোর কথা ছিল। ফলে তিনি তো আত্মগোপন করেন নি।
ইমেইল হ্যাকের সঙ্গে স্টোনের সম্পর্ক কি?
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা বিষয়ক চেয়ারম্যান জন পোডেস্টার ইমেইল হ্যাক হয়। এ জন্য তিনি রজার স্টোনকে অভিযুক্ত করেন। দাবি করেন রজার স্টোন এ বিষয়টি আগেভাগেই জানতেন। ওই ইমেইল প্রকাশ হওয়ার এক মাসেরও বেশি সময় আগে রজার স্টোন এ নিয়ে টুইট করেছিলেন। তিনি বলেছিলেন, ডোস্টোর সব কিছু শিগগিরই প্রকাশ হয়ে পড়বে। অনেক সমালোচক বলেন, এটা ইঙ্গিত কওে যে স্টোন বিষয়টি আগেভাগেই জানতেন। কিন্তু বিষয়টি আগেভাগে জানার কথা অস্বীকার করেন রজার স্টোন। রাশিয়ান এজেন্টদেও সঙ্গে কোনোও রকম যোগাযোগের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন। তবে তদন্তে বেরিয়ে এসেছে অন্য কথা। তাতে দেখা গেছে রজার স্টোন বলেছেন, হিলারি ক্লিনটনের ইমেইল প্রকাশ হওয়ার আগেই উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তিনি ওই যোগাযোগকে বৈধভাবে যথাযথ বলে আখ্যায়িত করেছেন। তাই রজার স্টোন ও উইকিলিকসের মধ্যে যে যোগাযোগ ছিল সে বিষয়ে তিনি হাউস ইন্টেলিজেন্স কমিটিকে মিথ্যা বলেছেন। তিনি মিথ্যা বলেছেন এ বিষয়ে তার কোনো জানাশোনা ছিল না বলে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!