Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা : জেরুজালেম ইসরায়েলের রাজধানী

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: December 6, 2017 | 8:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর ১ টা ৭ মিনিটে হোয়াইট হাউজে এই ঘোষণা দেন।

তিনি সাংবাদিকদের বলেন, ‘আজকের এই ঘোষণা ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যকার দ্বন্দের অবসানের জন্যে নতুন এক পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘জেরুজালেমের ওপর অধিকার পরিত্যাগের ঘোষণার ২ দশক পরও আমরা এই দুই দেশের মধ্যে শান্তি আনতে ব্যর্থ হয়েছি। এই জন্যেই অনুরূপ পদক্ষেপ গ্রহণ করে আশাবাদী হওয়া হচ্ছে নিতান্ত বোকামি। এই জন্যেই আমি জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘সকল সাবেক প্রেসিডেন্ট জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করা থেকে বিরত থেকেছেন। সত্যিকার অর্থে বলতে গেলে আমরা ইসরায়েলের কোন রাজধানীই নেই হিসেবে বিবেচনা করেছি। তবে আজকে আমরা এটা মানতে চলেছি যে জেরুজালেমই ইসরায়েলের রাজধানী। এটিই এই সময়ে আমাদের করনীয় ছিল। কিছু তো একটা করার দরকার ছিল।‘

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এখনও দুই রাষ্ট্র সমাধানকে সমর্থন করছে। এব্যাপারে ট্রাম্প বলেন, ‘এই দুই পক্ষের একত্রিত সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে।‘
ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বিশ্বের সকল দেশকে ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তটিকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের এই দুই দেশের মধ্যে শান্তি আনার জন্যে মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তটি অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ কেননা জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী বানানো ছাড়া শান্তি আনা সম্ভব নয়। আমি প্রেসিডেন্ট ট্রাম্পের এই সিদ্ধান্তটিকে সমর্থন করি এবং ইসরায়েল এবং এর প্রতিবেশী সকল রাষ্ট্রের সঙ্গে শান্তি রক্ষার্থে প্রতিনিয়ত কাজ করে যাব যতক্ষণ না পর্যন্ত এই বহুআকাক্সিক্ষত শান্তি আনা যায়।‘

ট্রাম্প এই সিদ্ধান্তকে কেন্দ্র করে চলতি সপ্তাহে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে মধ্যপ্রাচ্যে পাঠাবেন। সূত্র : ইন্ডিপেনডেন্ট এবং সিএনএন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV