Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের প্রধান আইনজীবীর পদত্যাগ

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: March 22, 2018 | 4:48 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন নির্বাচনে রুশ সংযোগ নিয়ে কাজ করা প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত আইনি দলের প্রধান আইনজীবী জন ডাওড পদত্যাগ করেছেন।  সিএনএন এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। সিএনএনকে পাঠানো এক বিবৃতিতে ডাওড বলেন, ‘আমি প্রেসিডেন্টকে ভালোবাসি এবং তাকে শুভকামনা জানাই।’

হোয়াইট হাউসের স্পেশাল কাউন্সিল রবার্ট মুলারের বিপক্ষে অনেকদিন ধরেই তীর্যক মন্তব্য করে আসছিলেন ট্রাম্প। বিবৃতিতে ডাওড বলেন, ‘এই তদন্ত শেষ হওয়া উচিত। আর এটা প্রেসিডেন্টের নয় আমার নিজস্ব বক্তব্য।’

ডাওডের পদত্যাগ নিয়ে প্রেসিডেন্টের কাউন্সিল জে সেকুলো বলেন, ‘জন ডাওড আমাদের বন্ধু ও আইনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আমরা প্রেসিডেন্টের হয়ে লড়াই চালিয়ে যাবো।’

রুশ সংযোগ নিয়ে তদন্ত করা হোয়াইট হাউসের বিশেষ কাউন্সিল রর্বাট মুলারের দলের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাম্প মুখোমুখি হবেন কি না সেই নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলো তার দল। এখন এই দলের নেতৃত্ব কে দেবেন সেই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায়নি। তবে চলতি সপ্তাহে ট্রাম্প তার দলের জন্য ওয়াশিংটন অ্যাটর্নি জোসেফ ডিজেনোভাকে নিয়োগ দিয়েছিলেন। তিনি জনসমক্ষেই বলেছিলেন ট্রাম্পকে এফবিআই ও বিচারবিভাগের কর্মকর্তারা ‘ফাঁসিয়েছেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV