প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্যে হতাশ হয়ে পদত্যাগ করছেন এস্তোনিয়ার মার্কিন দূত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : ইউরোপীয় মিত্রদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্যে হতাশ হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এস্তোনিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জেমস ডি মেলভিল। ফেসবুকে তিনি বলেছেন, ন্যাটো ও ইইউ নিয়ে ট্রাম্পের মন্তব্য তার পদত্যাগের সিদ্ধান্তকে আরো এগিয়ে এনেছে। ফরেন পলিসি ম্যাগাজিনের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, এর আগেও ট্রামেপর নীতিতে অসন্তোষ প্রকাশ করে কয়েকজন রাষ্ট্রদূত পতদ্যাগ করেন। এবার সে তালিকায় মেলভিলের নাম যুক্ত হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হতাশা প্রকাশ করেন তিনি
তিনি লেখেন, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নিতে চায় ইইউ, তারা আমাদের ব্যাংকে (পিগি ব্যাংক) হামলা করতে চায়। মুক্তবাণিজ্য চুক্তি নাফটার মতো ন্যাটোও খুব বাজে। মেলভিল লেখেন, এগুলো শুধু তথ্যগত ভুলই না। এসব কথা বুঝিয়ে দেয় যে, আমার যাওয়ার সময় হয়েছে। তিনি ২০১৫ সাল থেকে এস্তোনিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাকে নিয়োগ দিয়েছিলেন।
এ বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের অধীনে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়ে পদত্যাগ করেন পানামায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জন ফিলে। এর কয়েক মাস পরে সোমালিয়ায় নিযুক্ত মার্কিন দূত এলিজাবেথ শেকেলফোর্ড পদত্যাগ করেন। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে দেয়া পত্রে তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার তালিকা থেকে মানবাধিকারকে বাদ দেয়ায় পদত্যাগ করছেন তিনি। এবার নির্ধারিত সময়ের আগেই দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন মেলভিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে। পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, এস্তোনিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মেলভিল আগামী ২রা জুলাই অবসরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!