প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ অনির্দিষ্টকাল পর্যন্ত বর্ধিত করেছেন বিচারক ডেরিক ওয়াটসন। এর ফলে ৬টি মুসলিম প্রধান দেশের বিরুদ্ধে ট্রাম্প যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন তা কার্যকর করা আটকে যাবে অনির্দিষ্টকাল পর্যন্ত। বিচারক ডেরিক ওয়াটসন হলেন হাওয়াই রাজ্যের ফেডারেল বিচারক। এ বিষয়ক মামলায় বলা হয়েছে, ওই ৬টি মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞায় হাওয়াই রাজ্যের পর্যটন ক্ষতিগ্রস্থ হবে। বিদেশী শিক্ষার্থী ও কর্মীদের টানতে পারবে না রাজ্য। তবে প্রেসিডেন্ট ট্রাম্প তার রিভাইজ করা নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কে বলেছিলেন এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের প্রবেশ বন্ধ করতে চান।
এর আগে প্রথমে তিনি ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় ৭টি মুসলিম দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দেন। আদালত তা আটকে দেয়ার পর নতুন করে যে নিষেধাজ্ঞা দেন তাতে একটি দেশকে বাদ রাখা হয়। ইরাককে বাদ দিয়ে ৬টি দেশের ওপর ওই নিষেধাজ্ঞা কার্যকরের নির্দেশ দেন তিনি। সেই আদেশও আটকে যায় আদালতে। বুধবার সর্বশেষ এর ওপর রায় দেন বিচারক ওয়াটসন। হাওয়াইয়ের এটর্নিদের ও যুক্তরাষ্ট্র আইন মন্ত্রণালয়ের এটর্নিদের বক্তব্য শোনার পর তিনি নিষেধাজ্ঞা কার্যকর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেন। প্রথমে তিনি অস্থায়ী একটি নিষেধাজ্ঞা দিয়েছিলেন ওই আদেশের বিরুদ্ধে বুধবার তা অনির্দিষ্টকাল পর্যন্ত বর্ধিত করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ