প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হচ্ছে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হচ্ছে। ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র ভ্রমণে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, তার আংশিক কার্যকর হচ্ছে সর্বোচ্চ আদালতের আদেশে।
ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিয়েছিল আদালত। সুপ্রিম কোর্ট সোমবার নিম্ন আদালতের ওই আদেশের কার্যকারিতা সঙ্কুচিত করেছে। সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ আংশিক প্রত্যাহার করার রায় দিয়েছে। এছাড়াও শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞার অংশবিশেষ কার্যকর করতে হোয়াইট হাউসের অনুরোধে সম্মতি দিয়েছে সর্বোচ্চ আদালত। এবারই প্রথম নানা সমালোচনার জন্ম দেয়া ভ্রমন নিষেধাজ্ঞার পক্ষে রায় দিলো আদালত। ট্রাম্প সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে এটাকে ‘জাতীয় নিরাপত্তার জন্য বিজয়’ বলে আখ্যা দিয়েছেন। এ খবর দিয়েছে বিবিসি।
ট্রাম্পের ৬ মার্চের নির্বাহী আদেশ অবিলম্বে কার্যকরে হোয়াইট হাউজের অনুরোধে সাড়া দিয়েছেন বিচারকরা। ‘যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আস্থার সম্পর্কে ঘাটতি রয়েছে এমন বিদেশি নাগরিকদের’ ক্ষেত্রে এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে আদালতের আদেশে বলা হয়েছে।
আদালতের বিচারপতিরা জানিয়েছেন, প্রেসিডেন্ট নীতি বহাল রাখা হবে নাকি বাতিল করা হবে সেটা অক্টোবর মাসে তারা বিবেচনা করবেন।
- উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা
- নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট!
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু