প্রেসিডেন্ট ট্রাম্পের ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’র পক্ষে রায় দিলো মার্কিন সুপ্রিমকোর্ট
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বিতর্কিত ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ অবশেষে পূর্ণ কার্যকর করতে যাচ্ছেন। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে মার্কিন সুপ্রিম কোর্ট এক রায়ে ৬টি মুসলিম প্রধান দেশের উপর যুক্তরাষ্ট্রের ‘ভ্রমণ নিষেধাজ্ঞা’ স্থগিতের আদেশ খারিজ করে দেয়।
এর ফলে প্রায় ১ বছর ধরে চলা এই আলোচিত-সমালোচিত আইনটি চাদ, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করলো। যুক্তরাষ্ট্রকে মুসলিম জঙ্গিদের হাত থেকে রক্ষা করার জন্য এ নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল বলে জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট।
একটি বিবৃতিতে অ্যাটর্নি জেনারেল জেফ সেসন বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তার বিজয়। বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতা জাতীয় নিরাপত্তা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিধিসঙ্গত প্রস্তাবকে বিজয়ী হতে সাহায্য করেছে।’
যুক্তরাষ্ট্রে মুসলিম প্রবেশাধিকার বন্ধ করে দেয়া হবে বলে গত সপ্তাহে ট্রাম্প একটি টুইট বার্তায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বিষয়ে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন (এসিএলইউ) এর আইনজীবি ওমর জাদওয়াত বলেন, ‘মুসলমানদের বিষয়ে ট্রাম্পের কুসংস্কার নতুন কোন ঘটনা নয়। এটি খুব দু:খজনক যে এখন থেকে নিষেধাজ্ঞা শুরু হল। তবে এটি যে খুব উপকারী হবে তা নয়।’
ট্রম্পের ভ্রমণ নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়া এবং ভেনিজুয়েলার কয়েকজন উচ্চপদস্থ সরকারী কর্মকর্তাকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। এক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা আরোপ করেনি নিম্ন আদালত। রয়টার্স
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ