Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করলেন প্রধান বিচারপতি, বললেন আমাদের কোনো ওবামা বিচারক নেই…

অনলাইন ডেস্ক পঠিত: 194 বার

প্রকাশিত: November 22, 2018 | 12:53 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। একজন ফেডারেল জজ-এর সমালোচনাকে কেন্দ্র করে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন প্রধান বিচারপতি জন রবার্টস। মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্পের এসাইলাম পলিসির বিরুদ্ধে রায় দেন একজন বিচারক। এরপরই তাকে ‘ওবামা বিচারক’ হিসেবে আখ্যায়িত করেন ট্রাম্প। তার এমন মন্তব্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে ওই কড়া হুঁশিয়ারিমূলক বিবৃতি দিতে উদ্বুদ্ধ করে। তবে নিজের বক্তব্যের পক্ষে অটল রয়েছেন ট্রাম্প। তিনি প্রধান বিচারপতির সিদ্ধান্তকে ভুল বলে আখ্যায়িত করেছেন। উল্লেখ করার মতো, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এই প্রথম কথা বললেন প্রধান বিচারপতি। তিনি বলেন, আমাদের কোনো ওবামা বিচারক নেই। ট্রাম্প বিচারক নেই। বুশ বিচারক নেই। ক্লিনটন বিচারক নেই। আমাদের যা আছে তা হলো একদল উৎসর্গিত বিচক্ষণ বিচারক। তারা তাদের সর্বোচ্চ দিয়ে সম অধকার নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন।  যুক্তরাষ্ট্রের থ্যাঙ্কসগিভিং হলিডে’র প্রাক্কালে তিনি বলেন, একটি নিরপেক্ষ বিচারবিভাগ আমাদের থাকা উচিত এবং সে জন্য আমাদের সবার সন্তুষ্টি থাকা উচিত। 
টুইটারে তার এ বক্তব্যের জবাব দেন ট্রাম্প। তিনি বুধবার বলেছেন, প্রধান বিচারপতি ভুল বলেছেন। আমাদের দেশের নিরাপত্তার জন্য যে মানুষগুলো কাজ করছেন তাদের থেকে ওবামা বিচারকের দৃষ্টিভঙ্গি অনেক ভিন্নতর। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV