Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের সীমান্ত নীতি বাস্তবায়নে বাইবেলকে হাতিয়ার করছে হোয়াইট হাউস!

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: June 16, 2018 | 12:36 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত সীমান্ত নীতি বাস্তবায়নে বাইবেলকে হাতিয়ার করছে হোয়াইট হাউস। এই সীমান্ত নীতি অনুযায়ী, অবৈধভাবে প্রবেশকারী বাবা-মায়ের কাছ থেকে তাদের সন্তানদের আলাদা করে হেফাজতে রাখবে কর্তৃপক্ষ। আর এর স্বপক্ষে যুক্তি দেখাতে গিয়ে বাইবেলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স। অথচ খোদ যিশুই শরণার্থী ছিলেন। ফলে সোশ্যাল মিডিয়ায় সারাহ স্যান্ডার্সের ওই সাফাইয়ের সমালোচনা করছেন অনেকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে সিএনএন-এর এক প্রশ্নের উত্তরে সারাহ স্যান্ডার্স বলেন, আমি এটা বলতে পারি যে, এই আইন বা নীতির প্রয়োগ বাইবেলের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ।

এর আগে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স ও দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত পরিচালক টমাস হোম্যান জানান, অবৈধভাবে প্রবেশকারী বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের আলাদা করার নীতিটি নতুন নয়। যেসব প্রক্রিয়া এরই মধ্যে চালু রয়েছে সরকার সেগুলোকে আরেকটু বিস্তৃত করছে।

হোম্যান বলেন, দুটি পরিস্থিতিতে আমরা সব সময় পরিবারকে বিচ্ছিন্ন করেছি। প্রথমত যখন আমরা সন্তানের বাবা-মা হিসেবে তাদের চিহ্নিত করতে পারি না এবং মনে করা হয় শিশুটিকে পাচার করা হচ্ছে।

অনেক সময় পাচারকারীরা শিশুদের ভুয়া বাবা-মা সাজিয়ে পাচারের চেষ্টা করে জানিয়ে হোম্যান বলেন, দ্বিতীয় যে ক্ষেত্রে আমরা পরিবারকে বিচ্ছিন্ন করি সেটা হচ্ছে বিচারের সময়। এই দেশে প্রবেশের চেষ্টা করতে গিয়ে মানুষ মারা যাচ্ছে। এদেশে প্রবেশে সঠিক উপায় রয়েছে। একই ভাবে ভুল পন্থাও রয়েছে।

গত এপ্রিলে অ্যাটর্নি জেনারেলও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকারীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, অবৈধভাবে প্রবেশকারীদের বিচার করা যদি আমাদের দায়িত্ব হয় তাহলে কিছু সময়ের জন্য সন্তানদের আলাদা রাখতেই হবে। সূত্র : বাংলাট্রিবিউন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ