Saturday, 31 October 2026 |
শিরোনাম
বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিবাদে হোয়াইট হাউজের সামনে শ শ মুসলিমের নামাজ আদায়

অনলাইন ডেস্ক পঠিত: 192 বার

প্রকাশিত: December 9, 2017 | 9:28 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : হোয়াইট হাউজের সামনে শুক্রবার জুমার নামাজ আদায় করলেন ত শ শ মুসলিম। জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে একটি পার্কে তারা জায়নামাজ বিছিয়ে শরীক হন নামাজে। এ সময় তাদের শরীরে জড়ানো ছিল ফিলিস্তিনের বিশেষ পোশাক কিফায়া বা ফিলিস্তিনের পতাকায় তৈরি পোশাক, স্কার্ভ। বুধবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জেরুহালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে ঘোষণা দেন। এর প্রতিবাদে মুসলিম বিশ্ব সহ সচেতন মহল নিন্দা জানিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে শুক্রবার আমেরিকান মুসলিম সংগঠনগুলো প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের সামনের একটি পার্কে প্রতিবাদ জানানোর কর্মসূচি হিসেবে নামাজ আদায়ের ঘোষণা দেয়। তাতে সাড়া দেন শ শ মুসলিম। তারা এ সময় হাতে বিভিন্ন রকম প্লাকার্ড বহন করেন। তাতে পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীর দখল করে নেয়ায় ইসরাইলের নিন্দা জানানো হয়। এই প্রতিবাদে যোগ দিয়েছিলেন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (কেয়ার)-এর নির্বাহী পরিছালক নিহাদ আওয়াদ। তিনি বলেছেন, জেরুজালেম ও ফিলিস্তিনের এক টুকরো মাটিরও মালিক নন ট্রাম্প। তিনি ট্রাম্প টাওয়ারের মালিক। তিনি চাইলে সেটা তুলে দিতে পারেন ইসরাইলের হাতে। তিনি যুক্তরাষ্ট্রে খ্রিস্টান ধর্মের উগ্রপন্থাকে ছড়িয়ে দিচ্ছেন। আমেরিকান মুসলিম সম্প্রদায়ের বিক্ষোভে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানান ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে প্রাধান্য দিতে। বিদেশী শক্তিকে প্রাধান্য দেয়া থেকে তিনি বিরত থাকতে তার প্রতি আহ্বান জানান। বিক্ষোভে যোগ দিয়েছিলেন জায়েদ আল হারাশেহ নামে এক ব্যক্তি। তিনি বলেছেন, ট্রাম্পের সিদ্ধান্ত শান্তির জন্য নয়। তার এ সিদ্ধান্ত অধিকতার বিশৃংখলা সৃষ্টি করবে। মুসলিম বিশ্বজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে ট্রাম্পের ওই সিদ্ধান্তে।  

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ