প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ডিনার-প্লেটের মূল্য ৭৫০ ডলার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে বর্ষবরণের ডিনারের চাঁদা মাথাপিছু ৭৫০ ডলার। ৩১ ডিসেম্বর রাতে এ পার্টি হবে দক্ষিণ ফ্লোরিডায় পামবীচে ট্রাম্পের মালিকানাধীন ‘মার-এ লগো’ ক্লাবে। এ ক্লাবের সদস্যদের জন্যে ফি ধার্য করা হয়েছে ৬০০ ডলার করে। ইতিমধ্যেই সবগুলো টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন এ পার্টির আয়োজকরা।উল্লেখ্য, বড়দিনের উৎসবও এখানেই উদযাপন করবেন ফার্স্টলেডি মেলানিয়াকে নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প। সাথে থাকবে তাদের ১১ বছর বয়েসী পুত্র ব্যারোন। গত বছরের ডিনার পার্টিও টিকিটের মূল্য ছিল সদস্যদের জন্যে-৫২৫ ডলার এবং অতিথির জন্যে ৫৭৫ ডলার। এবার সর্বত্র মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ডিনার প্লেটের দামও বাড়ানো হয়েছে বলে ক্লাবের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে। এনআরবি নিউজ
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!