Friday, 30 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির পর যুদ্ধজাহাজ প্রত্যাহার করলো রাশিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 152 বার

প্রকাশিত: April 12, 2018 | 8:58 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : সিরিয়ায় মার্কিন সামরিক হামলার হুমকির পর রাশিয়া দেশটির গুরুত্বপূর্ন নৌ-ঘাঁটি তারসুস থেকে ১১ টি যুদ্ধজাহাজ প্রত্যাহার করে নিয়েছে। স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে এ তথ্য জানা গেছে। স্যাটেলাইট কোম্পানী আইএসআই জানিয়েছে, বুধবার তারসুসে থাকা অধিকাংশ যুদ্ধজাহাজ ঘাঁটি ছেড়ে চলে গেছে। এছাড়া সিরীয় সেনাবাহিনীও বেশ কিছু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্যত্র সরিয়ে নিয়েছে। সম্ভাব্য মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা থেকে এসব সামরিক সরঞ্জামকে রক্ষা করতে এই পদক্ষেপ নিয়েছে  সিরীয় সেনাবাহিনী।

রয়টার্স জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী তাদের যুদ্ধবিমানগুলো রাশিয়ার সামরিক সরঞ্জামের কাছাকাছি রাখছে। এতে করে যুক্তরাষ্ট্র হয়ত হামলার ব্যাপারে আরও বদ্ধপরিকর হতে পারে। যুক্তরাষ্ট্র এর মধ্য দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সামরিক শক্তি খর্ব করতে চাইবে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইট সংস্থা জানিয়েছে, সরকার সমর্থিতরা দেশটির প্রধান বিমানবন্দর ও সামরিক বিমান ঘাঁটি খালি করছে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরেই সিরিয়া ও দেশটির সমর্থক রাশিয়া ও ইরানের বিরুদ্ধে কথা বলছেন। রবিবার তিনি সিরীয় প্রেসিডেন্ট আসাদকে ‘পশু’ বলে উল্লেখ করেছিলেন। মঙ্গলবার ট্রাম্প সিরিয়ায় সামরিক হামলা চালানোর বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্র আসছে, প্রস্তুত  হও রাশিয়া। সূত্র : আল-আরাবিয়া, আর-জাজিরা

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ