প্রেসিডেন্ট ট্রাম্পের ২০২০ সালের নির্বাচনী তহবিল সংগ্রহ শুরু, নৈশভোজে প্রতি প্লেট খাবারের দাম সর্বোচ্চ ৩৫ হাজার ডলার, এক সন্ধ্যায় তহবিলে জমা প্রায় এক কোটি ডলার
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে গত জানুয়ারিতে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেই হিসেবে হোয়াইট হাউজে এখনো তার ছয় মাস কাটেনি। এরই মধ্যে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ভাবতে শুরু করেছেন ট্রাম্প। শুধু ভাবনা নয়, রীতিমত তহবিল সংগ্রহে নেমে পড়েছেন এ ধনকুবের। এর প্রতিবাদে বিক্ষোভও অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় ওয়াশিংটনের বিলাসবহুল ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে ২০২০ সালের নির্বাচনী তহবিল সংগ্রহে নৈশভোজের আয়োজন করেন ট্রাম্প। এতে অংশ নেন সমাজের বিভিন্ন শেণি-পেশার প্রায় তিন শতাধিক ধনী মানুষ। তারা ট্রাম্পের নির্বাচনী তহবিলে চাঁদা প্রদান করেন। রিপাবলিকান দলের ন্যাশনাল কমিটির মুখপাত্র লিন্ডসে জাঙ্কার জানান, এ আয়োজনে প্রতি প্লেট খাবারের দাম ধরা হয়েছিল সর্বোচ্চ ৩৫ হাজার ডলার। সব মিলিয়ে এক সন্ধ্যায় ট্রাম্প তার তহবিলে জমা করেছেন প্রায় এক কোটি ডলার। তহবিল থেকে একটা নির্দিষ্ট অংশ দলের নির্বাচনী তহবিলেও জমা দেয়া হবে। একইদিন হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ হুকেবি বলেন, অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদের জন্য ২০২০ সালের নির্বাচনে লড়বেন। এর পরপরই এ আয়োজনের খবর এল। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। ট্রাম্পের এ আয়োজনকে ঘিরে ওয়াশিংটনে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা স্বাস্থ্যসেবার মতো মৌলিক তহবিল থেকে অর্থ কমানোর প্রতিবাদ করেছেন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের মালিকানাধীন একটি হোটেলে এ আয়োজন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। প্রেসিডেন্ট জর্জ ডবিøউ বুশের আমলে হোয়াইট হাউজের নীতি বিষয়ক আইনজীবী দলের প্রধান রিচার্ড পেইন্টার মনে করছেন, এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট সরাসরি আর্থিকভাবে লাভবান হবেন। এটা সরকারি পদে থেকে নৈতিকতা বিরোধী কাজ। তার অন্য কোনো হোটেলে এ আয়োজন করা উচিত ছিল। এদিকে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ক্যাথলিন ক্লার্কের মতে, এ আয়োজনের মধ্য দিয়ে ট্রাম্প কোনো আইন ভাঙেননি। তবে এজন্য হোটেলটিকে কি পরিমাণ অর্থ দেয়া হয়েছে, তা স্পষ্ট নয়। বিবিসি, ফক্স নিউজ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ