প্রেসিডেন্ট ট্রাম্প আইনজীবী ক্রিস্টোফারকে এফবিআই প্রধান মনোনিত করেছেন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইনজীবী ক্রিস্টোফার অ্যাসার রেকে যুক্তরাষ্ট্রের এফবিআই প্রধান মনোনিত করেছেন। স্থানীয় সময় বুধবার সকালে টুইটারে এক বার্তায় ট্রাম্প একথা জানিয়েছেন। ট্রাম্প টুইটে বলেছেন, ‘আমি ক্রিস্টোফারকে মার্কিন এফবিআইয়ের নতুন প্রধান হিসেবে মনোনিত করেছি। তিনি একজন অনিন্দ্য ভালো মানুষ।’ যে কিনা সাবেক এফবিআই প্রধান জেমস কোমির চেয়ে নিজেকে যোগ্য বলে প্রমাণে সক্ষম হবে বলে আশা করছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটি থেকে ক্রিস্টোফার ১৯৮৯ সালে লেখাপড়া শেষ করেন। ১৯৯২ সালে ইয়েল ল স্কুল থেকে আইন পাস করেন। ২০০৩ সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনে সিনেটের মৌখিক ভোটে বিচার বিভাগের অপরাধমূলোক বিভাগে দুই বছরের জন্য অ্যাসিস্ট্যান্ট আটর্নি জেনারেল হিসেবে নির্বাচিত হয়েছিলেন ক্রিস্টোফার। বর্তমানে তিনি আমেরিকান ল ফার্মের একজন অংশীদার।
২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হ্যাকিং তদন্তে ব্যর্থতার অভিযোগে গত মাসে সাবেক এফবিআই প্রধান কোমিকে বরখাস্ত করেন ট্রাম্প। কোমির পরিবর্তে সাময়িকভাবে মার্কিন এফবিআইকে সামলানোর দায়িত্ব নিয়েছিলেন সাবেক এফবিআই প্রধান রর্বাট মুলেয়ার। কিন্তু রবার্ট কোন কিছু সমাধানের আগেই তাকেও সরে যেতে হয়। কেন না মার্কিন ডেমোক্রেটিক দলের সদস্য ও অন্যান্যদের দাবি ছিল মার্কিন এফবিআইয়ের প্রধান হিসেবে আইন বিষয়ে অভিজ্ঞ এমন কেউ মনোনিত হোক। ওয়াশিংটন এক্সামিনার, দ্য টাইমস ডট ইউকে
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ