প্রেসিডেন্ট নির্বাচনে আইওয়া ককাসে রিপাবলিকান দলের টেড ক্রুজ বিজয়ী
চমক সৃষ্টি করে ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিলেন টেড ক্রুজ। প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের ককাসে রিপাবলিকান দলের শক্ত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় স্থানে পাঠিয়ে দিয়ে প্রথম স্থান দখল করেছেন একই দলের টেড ক্রুজ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার প্রথম ভোট এটি। এতে প্রত্যাশার থেকে অনেক এগিয়ে আছেন একই দলের সিনেটর মারকো রুবিও। তিনি ফ্লোরিডার সিনেটর। তিনি রয়েছেন তৃতীয় অবস্থানে। অন্যদিকে ক্ষমতাসীন দল ডেমোক্রেটের ভোটাভুটির ফল গণনা চলছে। তবে এ দলের প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশিতদে মধ্যেও চলছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শতকরা ৮৫ ভাগ ভোটের ফল প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, জনমত জরিপে এগিয়ে থাকা প্রার্থী হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্সের মধ্যে ব্যবধান রয়েছে শতকরা এক ভাগেরও কম। ওদিকে রিপাবলিকান দল থেকে আইওয়া রাজ্যে টেড ক্রুজ নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মারকো রুবিও। তিনি বলেছেন, টেড ক্রুজ হলেন সেই প্রার্থী যিনি বিভক্ত রিপাবলিকান পার্টিকে এক করতে পারবেন। মানবজমিন
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ