Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট নির্বাচন : ডেমোক্রেটিক দলের ইসরাইল ডিলেমা

অনলাইন ডেস্ক পঠিত: 174 বার

প্রকাশিত: June 28, 2016 | 11:30 PM

নাজমুল আহসান : রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রামপকে রুখে দিতে গোটা ডেমোক্রেটিক শিবির হিলারি ক্লিনটনের পেছনে ঐক্যবদ্ধ। ডেমোক্রেটিক দলের মনোনয়ন দৌড়ে হিলারির সাবেক প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স অনেক নাটকীয়তার পর নতি স্বীকার করেছেন। হিলারির পক্ষে তিনি সমর্থন ঘোষণা করেছেন। এমনকি তাকে ভোট দেয়ার কথা বলেছেন। স্যান্ডার্সের পরিকল্পনা এখন ঘুরপাক খাচ্ছে বরং পার্টি প্ল্যাটফর্ম নিয়ে তার লড়াইকে ফিলাডেলফিয়ার ওয়েলস ফার্গো সেন্টারের মঞ্চে নিয়ে যাওয়া। এখানেই হবে পরবর্তী ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন। হিলারি শিবিরের সঙ্গে তার অনেক লড়াইয়ের অন্যতম হবে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে ডেমোক্রেটিক দলের আনুষ্ঠানিক অবস্থানকে কেন্দ্র করে। স্যান্ডার্স ও ক্লিনটনের মিত্ররা ইতিমধ্যেই মুখোমুখি অবস্থানে। পাবলিক শুনানিতে তারা বিতর্ক করেছেন পবিত্র শহর জেরুজালেমের ‘স্ট্যাটাস’ সমপর্কিত দলীয় অবস্থান, ইসরাইলের ইহুদি বসতিস্থাপন এবং ‘দখলদারিত্ব’ (অকুপেশন) শব্দটির ব্যবহার নিয়ে। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে ডেমোক্রেটিক দলের অভ্যন্তরেই যে বিরোধ রয়েছে, তারই প্রতিফলন এ লড়াই। এক পক্ষের অবস্থান সোজাসুজি ইসরাইলের দিকে। আরেক পক্ষের সুর ফিলিস্তিনি দুর্দশার দিকে। মধ্যপ্রাচ্য নিয়ে দুই শিবিরের এ দ্বন্দ্বের আরেক অর্থও আছে। আমেরিকান ক্ষমতার ধারণাকে ক্লিনটন ও স্যান্ডার্স যে ভিন্ন দৃষ্টিতে দেখেন, তারই প্রতিবিম্ব এ লড়াই। ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিয়ে ডেমোক্রেটিক দলের অবস্থান বা ভাষ্য নিয়ে সামনের কনভেনশনে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে, এটি নিশ্চিত। অনেকের ধারণা, ২০১২ সালের কনভেনশনে এ বিষয়টি নিয়েই যে অবস্থা তৈরি হয়েছিল, তার চেয়েও তিক্ত হবে এবারের বিরোধ। সেবার জেরুজালেম শহরের স্ট্যাটাস নিয়ে বিবাদ তুঙ্গে উঠেছিল। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয় না। এমনকি জেরুজালেমের বদলে তেলআবিবেই অবস্থিত দেশটির দূতাবাস। কিন্তু এরপরও ২০০৮ সালের কনভেনশনে ডেমোক্রেটিক দল উল্লেখ করে: ‘জেরুজালেম ইসরাইলের রাজধানী, আগামীতেও থাকবে।’ ২০১২ সালের কনভেনশনে জেরুজালেম নিয়ে এ শব্দগুচ্ছ অনুপস্থিত ছিল। আর তাতেই তেড়ে আসে ইসরাইলপন্থী বিভিন্ন গ্রুপ ও রিপাবলিকানরা। তীব্র সমালোচনার মুখে প্রেসিডেন্ট বারাক ওবামা হস্তক্ষেপ করেন। তিনি ডেমোক্রেটিক নেতৃবৃন্দকে নির্দেশ দেন ওই শব্দগুচ্ছ পুনঃস্থাপন করতে। এ নিয়ে টেলিভিশনে সমপ্রচারিত কনভেনশনে বেশ বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়। কনভেনশন চেয়ারম্যান অ্যান্টোনিও ভিলারাইগোসা তিন বার এ নিয়ে ভোটাভুটি করতে বাধ্য হন। শেষ পর্যন্ত জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করে সংশোধনী অনুমোদন করে ডেমোক্রেটিক নেতৃবৃন্দ। কিন্তু ততক্ষণে সম্মেলনস্থলের দলীয় কর্মী-সমর্থকরা তীব্র স্বরে ধুয়োধ্বনি শুরু করেন । স্যান্ডার্স এ বিতর্ককে শুধু পুনর্জ্জীবিতই করতে চান না। তিনি চান এ বিতর্ককে আরও বিস্তৃত করতে। আরব আমেরিকান ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক দলের খসড়া নীতিমালা প্রণয়ন কমিটিতে স্যান্ডার্সের প্রতিনিধি জেমস জোগবির কথাতেই এর সপষ্ট ধারণা পাওয়া যায়।
(চলবে) মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV