Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

‘প্রেসিডেন্ট পদে অযোগ্য ডোনাল্ড ট্রাম্প’ : প্রেসিডেন্ট ওবামা

অনলাইন ডেস্ক পঠিত: 188 বার

প্রকাশিত: August 3, 2016 | 11:04 PM

প্রেসিডেন্ট পদের জন্য অযোগ্য (আনফিট) ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান দল থেকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এভাবেই সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্প্রতি বহুল আলোচিত মুসলিম পরিবার (খিজর খানের) নিয়ে ট্রাম্পের সমালোচনার বিষয়টিও তুলে ধরেন ওবামা। তিনি ট্রাম্পের মতো একজন ব্যক্তিকে মনোনয়ন দেয়ার জন্য রিপাবলিকানদেরও সমালোচনা করেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বরা হয়, ইরাক যুদ্ধে নিহত মার্কিন সেনা ক্যাপ্টেন হুমায়ুন খানের পরিবার নিয়ে ট্রাম্প তীব্র ভাষায় সমালোচনা করার পর ওবামা মঙ্গলবার হোয়াইট হাউজ ইস্ট রুমে কড়া ভাষায় তার মত তুলে ধরেন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেইন লুং-এর সঙ্গে হোয়াইট হাউজের ওই সংবাদ সম্মেলনে ওবামা বলেন, রিপাবলিকান দলের মনোনীত ব্যক্তির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনে অযোগ্য। তিনি এরই মধ্যে এটা প্রমাণ করেছেন। ওদিকে হিলারি ক্লিনটনকে মনোনয়ন দেয়ার জন্য ডেমোক্রেটদেরও সমালোচনা করেছে ট্রাম্পের প্রচারণা শিবির। ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেছেন, হিলারি ক্লিনটন নিজেই প্রমাণ করেছেন যে, তিনি সরকারি কোন দায়িত্ব পালনে অযোগ্য। ওবামা-ক্লিনটন মিলে একহাতে মধ্যপ্রাচ্য অস্থিতিশীল করেছেন। ইরাক, লিবিয়া ও সিরিয়া তুলে দিয়েছেন আইসিসের হাতে। আমাদের স্বদেশীকে বেনগাজিতে হত্যা হতে দিয়েছেন। পরে তিনি এক সাক্ষাতকারে বলেছেন, ওবামা একজন ভীতিকর প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি সম্ভবত সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট। তিনি পুরোপুরি একটা বিপর্যয়।
মঙ্গলবার ওবামা তার মন খুলে কথা বলেছেন। তিনি ট্রাম্প যে অপ্রত্যাশিত একজন প্রার্থী এ বিষয়ে তিনি তার অনুভূতি বর্ণনা করেন। ট্রাম্পকে নিয়ে এরই মধ্যে অসন্তোষ প্রকাশ করেছেন রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী সিনেটর জন ম্যাককেইন, মিট রমনি। তাদের মতের সঙ্গে এক হলেন ওবামা। কিন্তু ওবামা বা ডেমোক্রেটরা কখনও ম্যাককেইন বা রমনিকে দেশের সেবার জন্য অযোগ্য বলেন নি। ওবামা বলেন, আমাদের দেশের জন্য উদাহরণ সৃষ্টিকারী ত্যাগ স্বীকার করেছেন ওই গোল্ড স্টার পরিবার (খিজর খান পরিবার)। তাদেরকেই তিনি আক্রমণ করে কথা বলেছেন। ট্রাম্পকে উদ্দেশ্য করে ওবামা বলেন, ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়ার জটিল ইস্যুগুলো নিয়ে সমালোচনার জন্য তার বেসিক জ্ঞান আছে বলে মনে হয় না। এ থেকে বোঝা যায় তিনি শোচনীয়ভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য প্রস্তুত নন। ওবামা আরও বলেন, এখন রিপাবলিকান দলের নেতারা নিজেদেরকে ট্রাম্প থেকে দূরত্ব বজায় রাখছেন। এটা একটি সাপ্তাহিক পর্বের মতো দাঁড়িয়ে গেছে। এতে আপনি বলতে পারেন, অনেক হয়েছে। বারাক ওবামা রিপাবলিকান নেতাদেরও সমালোচনা করেছেন। তিনি তাদের কাছে প্রশ্ন রেখেছেন, ইনিই (ট্রাম্প) আপনাদের মানদন্ড বহন করবেন, এ বিষয়ে আপনাদের দল সম্পর্কে কি বলবেন? তাকে তো রিপাবলিকানরাই দূরে সরিয়ে দিচ্ছে। তাই এখন সময় এসেছে এটা বলার যে, তিনি এমন একজন ব্যক্তি নন, যাকে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে সমর্থন করতে পারি, তাতে যদি তিনি আমার নিজের দলের সদস্যও হতেন। ওবামা বলেন, খান পরিবার নিয়ে ট্রাম্প ও তার সমর্থকরা যেসব কথা বলেছেন তাতে রিপাবলিকানরা ক্ষুব্ধ হবেন, এতে আমার কোন সন্দেহ নেই। তবে এক সময় আপনাকে বলতে হবে, যে ব্যক্তি এমন সব মন্তব্য করতে পারে তার কাছে কোন বিবেক, মানবিকতা নেই। বিশ্বের সবচেয়ে শক্তিধর অবস্থানে আসার জন্য যতটুকু ধীশক্তির দরকার তা তার নেই। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ও ইরাকে নিহত মার্কিন সেনা ক্যাপ্টেন হুমায়ুন খানের পরিবার যুক্তরাষ্ট্রের মুসলিম ইস্যুতে ক্রমবর্ধমান তিক্ত আলোচনার কেন্দ্রে রয়েছেন। ২০০৪ সালে ইরাক যুদ্ধে গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন খিজর খান ও গাজালা খান দম্পতির ২৭ বছর বয়সী ছেলে হুমায়ুন খান। ডেমোক্রেট দলের জাতীয় সম্মেলনে গত সপ্তাহে বক্তব্য রেখেছেন খিজর খান। এ সময় তিনি ট্রাম্পের মুসলিম বিরোধিতার তীব্র সমালোচনা করেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV