Tuesday, 23 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে নৈতিকভাবে অযোগ্য ট্রাম্প : জেমস কমি

অনলাইন ডেস্ক পঠিত: 67 বার

প্রকাশিত: April 16, 2018 | 6:55 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : এফবিআইয়ের পরিচালকের পদ থেকে বরখাস্ত হওয়ার পর প্রথম সাক্ষাতকারে জেমস কমি বলেছেন, প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে নৈতিকভাবে অযোগ্য ডনাল্ড ট্রাম্প। তিনি অব্যাহতভাবে মিথ্যা কথা বলেন। নারীদেরকে ‘মাংসের দলা’ হিসেবে দেখেন। জেমস কমি এরই মধ্যে লিখে ফেলেছেন স্মৃতিকথা ‘এ হাইয়ার লয়্যালটি’। বইটির প্রমোশনাল ট্যুর বা প্রচারণা উপলক্ষে অভিযান শুরু করেছেন জেমস কমি। তাকে এক বছর আগে এফবিআই থেকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারপর ট্রাম্প সম্পর্কে জেমস কমি তেমন কোনো খারাপ মন্তব্য করেন নি। তবে বইটির প্রচারণা উপলক্ষে তিনি ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। এবিসি টেলিভিশনকে তিনি এ নিয়ে প্রায় ৫ ঘন্টার সাক্ষাতকার দেন। এতে তিনি বলেন, আমাদের প্রেসিডেন্টের অবশ্যই উচিত অন্যদের সম্মান করা। তাকে যুক্তরাষ্ট্রের মূল্যবোধকে সমুন্নত রাখা উচিত। কারণ, এসবই যুক্তরাষ্ট্রের মৌলিক বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সত্যবাদিতা। কিন্তু এই প্রেসিডেন্ট (ট্রাম্প) তা অবলম্বন করতে ব্যর্থ হয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে নৈতিকভাবে যোগ্য নন তিনি। পাঁচ ঘন্টার এই টেলিভিশন সাক্ষাতকারটি কয়েকটি ধাপে প্রচার হওয়ার কথা।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV