Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভালোবাসার কোর্স!

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: August 4, 2013 | 2:35 PM

অনলাইন ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভালোবাসার ওপর বিশেষ কোর্স চালু করা হয়েছে। সংবাদ সংস্থা আইএএনএস এ খবর জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মালবিকা সরকার আজ রোববার বলেন, আগামী জানুয়ারি থেকে কোর্সটি চালু হবে।

‘ভালোবাসা’ কোর্সটি পড়াবে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ। এতে মূলত ভালোবাসার তাত্ত্বিক দিকগুলো নিয়ে আলোচনা করা হবে।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈচিত্র্যপূর্ণ নানা বিষয় পড়ানোর জন্য গত মাসে একটি উদ্যোগ নেওয়া হয়। এতে শিক্ষার্থীরা মূল বিষয়ের পাশাপাশি ভিন্ন বিভাগের কোর্সও পড়ার সুযোগ পাবেন। যেমন বিজ্ঞানের একজন শিক্ষার্থী এখন ইচ্ছে করলে মানবিক বিভাগের কোর্স নিতে পারবেন। আবার মানবিকের শিক্ষার্থীরাও চাইলে বিজ্ঞানের দু-একটি কোর্স পড়ে দেখার সুযোগ পাবেন। ভারতের কোনো বিশ্ববিদ্যালয়ে এ ধরনের উদ্যোগ এটিই প্রথম।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান সোমক রায়চৌধুরী বলেন, প্রথাগত ভারতীয় উচ্চশিক্ষা-ব্যবস্থায় সম্মান (অনার্স) শ্রেণীর শিক্ষার্থীকে দুটি বাড়তি (পাস) বিষয় পড়তে হয়। সাধারণত এই দুটি বিষয় তাঁরা অনাগ্রহ নিয়ে পড়েন। তাই জোর করে এসব বিষয় পড়ানোর পরিবর্তে তাঁদের জন্য আকর্ষণীয় ১০টি বিষয়ের একটি তালিকা করা হয়েছে। সেখান থেকে তাঁরা পছন্দমতো দুটি বিষয় বেছে নিতে পারবেন। যেমন মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ‘দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান’ নামের একটি কোর্স। আর সমাজবিজ্ঞান বিভাগের অধীন ভালোবাসা-সংক্রান্ত কোর্সটি উন্মুক্ত রাখা হয়েছে যেকোনো বিভাগের শিক্ষার্থীদের জন্য।প্রথম আলো 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ