প্রোগ্রামিংয়ের নতুন ভাষা ‘ডার্ট ১.০’উন্মুক্ত
‘ডার্ট’ নামের একটি প্রোগ্রামিংয়ের নতুন ভাষা উন্মুক্ত করল গুগল। গতকাল বৃহস্পতিবার গুগল তাদের প্রোগ্রামিং ভাষা ‘ডার্ট ১.০’ সংস্করণটি উন্মুক্ত করেছে। গুগলের দাবি, জাভাস্ক্রিপ্টের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে ডার্ট।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ডার্ট নামের প্রোগ্রামিং ভাষা ওয়েব অ্যাপ্লিকেশন প্রোগ্রামারদের কাজে লাগবে এবং জাভাস্ক্রিপ্টে যে ঘাটতি রয়েছে সেটি ডার্ট পূরণ করতে সক্ষম হবে। ২০১১ সাল থেকে ডার্ট প্রকল্প নিয়ে কাজ করছে গুগল। ২০১১ সালে বেলজিয়ামে অনুষ্ঠিত ডেভক্স নামের একটি সম্মেলনে ডার্ট-এর প্রোগ্রামার এবং প্রকল্প পরিচালক লার্স বাক ডার্টের তথ্য জানান।
বাক জানান, ‘আমরা যদি সময়ের সঙ্গে ওয়েবকে আরো উন্নত করতে চাই, আমাদের নতুন কিছু উদ্ভাবন করতে হবে, যার মধ্যে নতুন প্রোগ্রামিং ভাষাও রয়েছে।’ গুগল কর্তৃপক্ষ ডার্ট ল্যাঙ্গুয়েজ সাইটে ওপেন সোর্স টুলভিত্তিক ডার্ট প্রোগ্রাম লেখা, কোড স্যাম্পল, টিউটোরিয়াল প্রভৃতি পাওয়া যাবে।প্রথম আলো
ডার্ট সম্পর্কে বিস্তারিত জানার লিংক https://www.dartlang.org/
- যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর ২০ মার্চ শুক্রবার
- নারীর ক্ষমতায়ন ও ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : ড. খলিলুর রহমান
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি








