Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

ফক্স নিউজের প্রতিষ্ঠাতা রজার আইলস আর নেই, শোকাহত পুরো গণমাধ্যম জগত

অনলাইন ডেস্ক পঠিত: 69 বার

প্রকাশিত: May 19, 2017 | 12:21 AM

রবি মোহাম্মদ: যুক্তরাষ্ট্রের তথা বিশ্বের প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম ফক্স নিউজের প্রতিষ্ঠাতা রজার আইলস (৭৭) আর নেই। খ্যাতিমান এ গণমাধ্যম ব্যক্তির মৃত্যুতে শোকাহত পুরো গণমাধ্যম জগত।

রজারের স্ত্রী এলিজাবেথ এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানিয়েছেন। স্বামীর মৃত্যুতে তিনি গভীর মর্মাহত ও শোকাহত বলেও বিবৃতিতে জানান রজার প্রতœী। রজারকে ‘ দেশপ্রেমিক’ হিসেবে অভিহিত করেছেন এলিজাবথে।

রজার মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের মিডিয়া উপদেষ্টা ছিলেন। তিনি কয়েক দশক ধরে মিডিয়ার প্রভাবশালী ব্যক্তি হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তৈরি করেছেন তারকা সাংবাদিকদের।

ফক্স নিউজ থেকে মাত্র ১০ মাস আগে বিদায় নিয়েছেন। ২০০১ সাল থেকে মার্কিন গণমাধ্যম সিএনএন ও এমএসএনবিসির চেয়ে রেটিংয়ে দুইগুন ও তিন গুন এগিয়ে রেখেছেন নিজের মেধা আর বুদ্ধি দিয়ে।

গত জুলাইয়ে ফক্স নিউজের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান হিসেবে চিরতরে বিদায় নেন রজার আইলস। তাকে ৪০ মিলিয়ন ডলার দিয়েছে ফক্স নিউজের বর্তমান কর্তৃপক্ষ। ওহাইওর এ বাসিন্দা ও ওহাইও বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েশন করেছেন। মাঝে মাঝেই অসুস্থ থাকতের রজার আইলস।

১৯৬১ সালে রজার আইলস তার টেলিভিশন ক্যারিয়ার শুরু করেন ‘দ্য মাইক ডগলাস’ শোর মাধ্যমে। এর কিছু দিন পরই জনপ্রিয়তার কারণে টিভি চ্যানেলটির এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করেন।

ক্যারিয়ারের মাত্র ৬ বছর পরেই তিনি জনপ্রিয়তার তুঙ্গে উঠেন। তার ধারণা ও চিন্তা পুরো গণমাধ্যমে প্রশংসিত হয়। তার সম্প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান দর্শকরা ব্যাপক আগ্রহ নিয়ে দেখতে থাকে।

১৯৬৮ সালেই প্রেসিডেন্ট প্রার্থী রিচার্ড নিক্সনের নজরে আছেন রজার আইলস। তাকে মিডিয়া উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন নিক্সন। পরবর্তীতে রিপাবলিকানরা ক্যাম্পেইনের মাধ্যমে সফলতা আসে নিক্সনের।

রজার আইলসের তত্ত্বাবধায়নেই তৈরি হয়েছিলেন যুক্তরাষ্টের তথা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় সাংবাদিক ও সঞ্চালকরা। এই তালিকায় রয়েছে বিল ও’রেইলি, মেগি কেলি ও শন হ্যানিটির মতো মিডিয়া ব্যক্তিরা।

এ সাংবাদিকদের এক একটি অনুষ্ঠানে কাপিয়ে দেয় পুরো পৃথিবীকে। রজার আইলসের যে জনপ্রিয়তা বলে শেষ করা যাবে না। ফক্স নিউজের কলামিস্ট ও কন্টিভিউটর চার্লস ক্রাথামার ২০১১ সালে বলেছিলেন আমেরিকার অর্ধেক মানুষই রজার আইলসের দর্শক। দ্য হিল/আমাদের সময়.কম

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV