ফরিদপুর জেলা কল্যাণ সমিতি ইউএসএ’র ইফতার মাহফিল
নিউইয়র্ক : ফরিদপুর জেলা কল্যাণ সমিতি ইউএসএ ইন্ক এর উদ্যোগে গত ২৬ শে জুন রবিবার বিপুল সংখ্যক ফরিদপুর প্রবাসীর অংশ গ্রহনে সুন্দর ও মনোরম পরিবেশে জ্যাকসন হাইটস্ এর নান্দুস পার্টি হলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রমজানের ভাবগাম্ভীর্যের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠান পবিত্র কোরআন তেলোয়াত মাধ্যমে শুরু হয়। পবিত্র কোরআন থেকে সমধুর কন্ঠে তেলোয়াত করেন মাঈশা মুন্সী (সুবাইতা), হামদ্ ও নাত পরিবেশন করে সুমাইয়া ইসলাম (অন্তু)। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ মনিরুল ইসলাম (লাব্বু), অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক আঃ গফ্ফার মুন্সী ও সহ সভাপতি মোঃ বুলবুল ইসলাম। মঞ্চে উপস্থিত ছিলেন উপদেষ্টা মজিবুল হক (কিসলু), পরেশ সাহা, ইঞ্জিঃ মোহাম্মদ আলী সিদ্দিকী, মোঃ সোলায়মান আলী, মেরিলিন হায়দার হায়দার (নাহার), বাবলু সরদার। বক্তব্য রাখেন সমিতির সভাপতি মনিরুল ইসলাম (লাব্বু), সাধারণ সম্পাদক আবুল গফ্ফার মুন্সী, পরেশ সাহা, বাবলু সরদার, ইঞ্জিঃ মোহাম্মদ আলী সিদ্দিকী ও সাখাওয়াত বিশ্বাস (সাবেক সভাপতি), ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য ও গুরুত্ব ব্যাখ্যা এবং দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি ইসমাইল। সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ আসাদুজ্জামান (আসাদ), মোঃ আরিফুজ্জামান (আরিফ), মোঃ রমজান আলী (বাচ্চু), মোঃ বুলবুল ইসলাম (বুলবুল), মোঃ শহিদুল ইসলাম (শহিদ), মোঃ মাহমুদুল হাছান (মুরাদ), মোঃ মনিরুজ্জামান (মনির), মোঃ মোস্তাফিজুর রহমান (মোস্তফা), মোঃ ইমরোজ হোসেন (ইমরোজ)। উক্ত দোয়া মাহফিলে ফরিদপুর জেলার সকল প্রবাসীগণ স্বতর্স্ফুত ভাবে অংশ গ্রহণ করেন। দোয়া মাহফিল শেষে সমতিরি সভাপতি মোঃ মনিরুল ইসলাম (লাব্বু) সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ১৪ই আগষ্ট ফরিদপুর জেলা কল্যাণ সমিতির পিকনিকে অংশগ্রহনের আমন্ত্রণ জানিয়ে দোয়া মাহফিলের কার্যক্রম শেষ করেন।
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation