Saturday, 20 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ফার্স্টলেডি হওয়া জীবনের কঠিন অংশ : সাক্ষাতকারে মেলানিয়া

অনলাইন ডেস্ক পঠিত: 105 বার

প্রকাশিত: December 14, 2018 | 8:46 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প এক সাক্ষাতকারে বলেছেন তার জীবনে ফার্স্টলেডি হওয়াটাই সবচেয়ে কঠিন ব্যাপার। আর কঠোরতম অংশ হচ্ছে সেই সব মানুষ যারা তার স্বামীকে নিয়ে বিস্ফোরণ ঘটে এমন বক্তব্য দিয়েছে। আর তারাই সুযোগসন্ধানী যারা আমার নাম, আমার পারিবারিক নাম ব্যবহার করে ফায়দা লোটে। তারা সাংবাদই হোক, লেখক কিংবা কৌতুক অভিনেতাই হোক। স্টার ইউকে

ফক্স নিউজকে দেয়া খোলামেলা সাক্ষাতকারে মেলানিয়া আরো বলেন, ট্রাম্প পরিবার মিডিয়ার প্রতিদিনের টার্গেট। কিন্তু তা কোনো বিষয় নয়। সমস্যা হচ্ছে তারা যা লেখে তা সঠিক নয়। এবং আমি প্রতিদিন এধরনের সমালোচনার জন্যে তৈরি থাকি। কিন্তু এসব অভিযোগ যে সত্যি তা বিশ^াস করি না। আমি জানি কোনটি আসলে সত্যি।

মেলানিয়া বলেন, আমি জানি সমালোচনা আমার প্রাপ্য। তা সে সাধারণ মানুষ হোক আর মিডিয়াই হোক। কিন্তু আমি তাই করব যা সঠিক এবং আমার দেশ ও মানুষ জন্যে কল্যাণ বয়ে আনবে।

স্বামীকে নিয়ে মন্তব্যে মেলানিয়া মর্মাহত হন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মার্কিন ফার্স্টলেডি জানান, এজন্যেই আমি বলি সত্যের ওপর স্থির থাকা এবং কেউ কিছু বললে তা শোনা এবং সিদ্ধান্ত নেয়ার আগে ভাবা উচিত কোনটি সত্যি ও কোনটি মিথ্যা এবং প্রতিদিন এভাবেই জীবনকে অর্থবহ করে তোলা উচিত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV