ফিরে দেখা ২০১৪: যুক্তরাষ্ট্রের যত ঘটনা
সাখাওয়াত হোসেন সেলিম: কালের পরিক্রমায় শেষ হতে চলেছে আরো একটি বছর। যুক্তরাষ্ট্রে বছরজুড়ে ঘটেছে অসংখ্য আলোচিত ঘটনা। সেসব ঘটনার কিছু খন্ড চিত্র পাঠককে সামনে তুলে ধরা হলো।
বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যথাযথ পদক্ষেপ নেয়নি বলে মনে করে যুক্তরাষ্ট্র। এটা ভালো লক্ষণ নয় বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্র পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত ২ জানুয়ারী মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপ-মুখপাত্র মারি হারফ যুক্তরাষ্ট্রের এই মনোভাবের কথা তুলে ধরেন।
১০ জানুয়ারি ব্রুকলিনে মহিউদ্দিন মাহমুদ দুলাল নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে জবাই করে হত্যা করা হয়। হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে নিহতের বাংলাদেশি ভাড়াটে খুনি রাসেল সিদ্দিকীকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ।
৫ জানুয়ারি রাতে ১৬৯ স্ট্রিট, হল্যান্ড এভিনিউ এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হন তানজিনা খাতুন। ১৫ জানুয়ারি মারা যান ডা. শাহীন।
দুই হাত কেটে নেয়ার মতো নিষ্ঠুর পরিণতির শিকার বাংলাদেশের শান্ত ফিলাডেলফিয়ার শ্রাইনার্স হাসপাতালে ভর্তি হয় ১ ফেব্রুয়ারি। সেখানে তার দুই হাত কৃত্রিমভাবে সংযোজন করা হয়।
ফেব্রুয়ারিতে আমেরিকায় বসবাসরত দুই লেখক পূরবী বসু ও মাহফুজুর রহমান বাংলা একাডেমি পুরস্কার পান।
১২ ফেব্রুয়ারি ফেডারেল কর্মচারিদের ন্যূনতম মজুরির নির্বাহী আদেশে সাক্ষর করেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
১২ ফেব্রুয়ারি ব্রুকলিনে চট্টগ্রাম সমিতির সভাপতির দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়।
২১ ফেব্রুয়ারিতে ৯ বছর বয়সী আমেরিকান মেয়ে জিলিয়ানের কন্ঠে অমর একুশের গান বিশ্বজুড়ে আলোড়ন তুলে।
২৪ ফেব্রুয়ারি জাতিসংঘে বাংলাদেশ মিশনে রহস্যজনক কারণে ইন্টারনেট বন্ধ হয়ে যায়।
৩ মার্চ অধ্যাপক আলী আনোয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৭ মার্চ সাবেক কনসাল জেনারেল শামসুল হকের দুর্নীতি তদন্তে উচ্চ পর্যায়ের টিম নিউইয়র্কে আসে।
৭ মার্চ নিউইয়র্ক থেকে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক সংবাদ সম্পাদক গজনফর আলী চৌধুরী এবং সাবেক এমপি সৈয়দা হাসনা চৌধুুরীর ছোট ছেলে আমেরিকা প্রবাসী ডাক্তার মঞ্জুর হাসান চৌধুরী সুমন বাংলাদেশে ভুল চিকিৎসায় মারা যান। প্রবাসী ডাক্তারের মৃত্যু কমুনিটিতে ক্ষোভের সঞ্চার করে।
১০ মার্চ গভীর রাতে হঠাৎ বুকের ব্যথায় হাসপাতালে নেয়া হলে প্রবাসের প্রিয়মুখ সংগীতশিল্পী রাসেল ঠাকুর মারা যান।
১৩ মার্চ ওভার টাইমে ঘণ্টায় দেড়গুণ পারিশ্রমিকের নির্বাহী আদেশে সাক্ষর করেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
নিউইয়র্কে দুটি ভবন ধসে নিহত হয় ৮জন, আহত হয় অর্ধ শতাধিক।
২১ মার্চ নিউইয়র্কে টাউন হল মিটিংসহ বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা।
১৭ মার্চ নিউইয়র্কে ‘ড্রিম অ্যাক্ট’ বাতিল হয়।
২৪ মার্চ গৃহপরিচালকের মামলায় গোপনে নিউইয়র্ক ত্যাগ করেন বাংলাদেশের কনসাল জেনারেল মনিরুল ইসলাম।
ফ্রিডম টাওয়ারে বরখাস্ত হয় এক বাংলাদেশি নিরাপত্তাকর্মী।
৪ এপ্রিল টেক্সাসের সেনা ঘাঁটিতে গুলির ঘটনায় ৪জন নিহত হয়।
মানবদরদী রতন বড়–য়ার জীবনাবসান ঘটে।
১০ এপ্রিল নিউইয়র্কে বাংলাদেশি ছিনতাইকারীর কবলে পড়েন জনপ্রিয় অভিনেত্রী রেখা আহমেদ।
১৩ এপ্রিল ওয়াশিংটনে আবুল মাল আবদুল মুহিতের সাথে সাবেক তত্ত্বাবধায়ক সরকার প্রধান ড. ফখরুদ্দীন আহমদের বৈঠক হয়।
১৮ এপ্রিল বিলুপ্ত হয় নিউইয়র্কে মুসলমানদের ওপর গোয়েন্দাগিরির পুলিশ ইউনিট।
২৩ এপ্রিল নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে প্রবাসী লাঞ্ছিত হয়।
২১ এপ্রিল ঘটে জ্যাকসন হাইটসের ব্রুসন ভবনে অগ্নিকা-। এতে ২০ বাংলাদেশি প্রতিষ্ঠান ভস্মীভূত হয়।
১৫ মে চালু হয় ৯/১১ ট্রাজেডির মিউজিয়াম।
১৬ মে আলাবামায় গুলিতে নিহত হন বাংলাদেশী চিত্রপরিচালক এম বি মানিক।
১৬ মে সততার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন বাংলাদেশি প্রবাসী মো: শামসুজ্জামান খান শুভ। ওইদিন তার দোকানে কুড়িয়ে পাওয়া ৫০ হাজার ডলার প্রকৃত মালিককে ফিরিয়ে দেন তিনি।
১৬ মে নিউইয়র্কের এস্টোরিয়ায় নুরুজ্জামান চৌধুরী মালিক নামের এক বাংলাদেশিকে মুখোশধারী দুর্বৃত্তরা মারাত্মক মারধর করে অর্থ ছিনিয়ে নেয়।
২৩ মে নিউইয়র্ক কনস্যুলেটে প্রধানমন্ত্রীর ছবি চুরি হয়। পরে ভাঙা অবস্থায় পাওয়া যায়।
১৮ জুন রাহাতুল আশিকিম খান নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত জঙ্গি এফবিআই’র হাতে ধরা পড়ে।
১৭ জুন আওয়ামী লীগের কোন্দলে রাষ্ট্রপতির ‘সর্বজনীন সংবর্ধনা’ বাতিল হয়।
৯ জুলাই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি নজমুল ইসলামের রহস্যজনক মৃত্যু হয়।
১৬ জুলাই অস্ত্রের মুখে শামছুল আবেদীনের গাড়ি ছিনতাই হয় ওজনপার্কে।
৮ সেপ্টেম্বর ২৯৫ ক্যাবি পান নিরাপদ ড্রাইভিংয়ের অ্যাওয়ার্ড।
১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের শিকাগো সিটিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে জিয়াউর রহমান ওয়ের নামফলক উন্মোচন করা হয়।
২৬ সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৪০ বছর পূর্তি উৎসব হয়।
২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সর্বজনীন নাগরিক সংবর্ধনা’ দেওয়া হয়। ওইদিনই জাতিসংঘে বাংলায় বক্তৃতা করেন তিনি।
২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসীদের এক অনুষ্ঠানে ইসলামের ৫ স্তম্ভের অন্যতম পবিত্র হজ, মহানবী হযরত মুহম্মদ (সা.), তবলিগ জামাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বিরূপ মন্তব্য করেন আব্দুল লতিফ সিদ্দিকী।
১ অক্টোবর একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ এবং নিউইয়র্কে স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ‘খান’স টিউটোরিয়ালের কর্ণধার ড. মনসুর খান ইন্তেকাল করেন।
১৪ অক্টোবর ম্যারিয়ট হোটেলে যুক্তরাষ্ট্র বিএনপি’র মারপিট থামাতে পুলিশ হস্তক্ষেপ করে।
১৭ অক্টোবর জয়ের তথ্য পেতে এফবিআইকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করেন বিএনপি নেতার ছেলে রিজভী।
২১ অক্টোবর জাতিসংঘে মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ।
২৬ অক্টোবর বাংলাদেশ সোসাইটির নয়া সভাপতি আজমল হোসেন কুনু, সম্পাদক পদে পুননির্বাচিত হন আবদুর রহিম হাওলাদার।
১৫ নভেম্বর তুষারের নিচে ঢাকা পড়ে যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজ্য। ৬ দিনে মারা যায় ২০ জন।
২০ নভেম্বর তিন বছর বসবাসের বৈধতা দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা তার ঐতিহাসিক নির্বাহী আদেশ দেন।
২০ নভেম্বরে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির করুণ মৃত্যু হয়।
৮ মিলিয়ন ডলার জালিয়াতির ঘটনায় বাংলাদেশি মাহবুব জামান দোষী সাব্যস্ত হয়।
২৪ নভেম্বর রাতে ফার্গুসনে ব্যাপক সহিংসতা শুরু হয়। বোস্টন, নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ডালাস, আটলান্টা অঙ্গরাজ্যসহ অন্যান্য নগরেও বিক্ষোভ হয়।
১ ডিসেম্বর থেকে কুইন্সে নতুন ঠিকানায় কনস্যুলেটের কার্যক্রম শুরু হয়।
৩ ডিসেম্বর কমিউনিটির পরিচিত মুখ জাহাঙ্গীর আলম ইন্তেকাল করেন।
নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকা এলাকায় জ্যামাইকা হাইস্কুলের সিকিউরিটি বেল বেজে ওঠাকে কেন্দ্র করে এবং সন্দেহভাজন কোন ব্যক্তির স্কুল ভবনে অনুপ্রবেশের শঙ্কা নিয়ে ১৮ ডিসেম্বর দুপুরে রুদ্ধশ্বাস চারটি ঘন্টা কাটে স্কুলের শিক্ষার্থী-শিক্ষকদের।
১১ ডিসেম্বর নিউইয়র্কের হাইস্কুলে ভর্তি পরীক্ষার রীতি পরিবর্তনের জন্য সিটি কাউন্সিলে একটি শুনানি হয়েছে। সিটি মেয়রের আগ্রহে সিটি কাউন্সিলে এসংক্রান্ত একটি রেজ্যুলেশনের প্রস্তাব (৪৪২) এসেছে।
১৭ ডিসেম্বর জিয়াউর রহমান ওয়ের প্রতিবাদে শিকাগো আওয়ামী লীগ নেতার শিকাগো সিটির বিরুদ্ধে দায়ের করা মামলা শিকাগোর আদালত শুনানি শেষে খারিজ করে দেন এবং জিয়াউর রহমান ওয়ের পক্ষে রায় প্রদান করে।
২০ ডিসেম্বর এক যুবকের অতর্কিত হামলায় দুই পুলিশ সদস্য উয়েনজিয়ান লু এবং রাফায়েল রামোস নিহত হন। পরে আত্মহত্যা করেন হামলাকারী ইসমাইল ব্রিনসলে।
২০ ডিসেম্বর শ্বাসকষ্ট দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি হন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার বুশ।
যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপির এক নেতার ছেলে রিজভীর কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগ স্বীকার করেন মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) সাবেক এজেন্ট রবার্ট লাস্টিক। গত ২০ ডিসেম্বর নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক ভিনসেন্ট এল ব্রিসেটির কাছে আসামি লাস্টিক দোষ স্বীকার করেন।
২০ ডিসেম্বর সাবেক কূটনীতিক আব্দুর রাজ্জাক খান ও নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা জাকিয়া খানের একমাত্র পুত্র ক্যান্সারে আক্রান্ত জুবিন রাজ্জাক খান (৪৪) ইন্তেকাল করেন ম্যানহাটনস্থ নিজ অ্যাপার্টমেন্টে হার্ট অ্যাটাকের শিকার হয়ে।
২২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ও ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা সম্পর্কে কটূক্তি করায় বাংলাদেশের স্থানীয় সরকার পল্ল¬ী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের দাবিতে ওয়াশিংটন ডিসির স্টেট ডিপার্টমেন্টের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশী আমেরিকান সিটিজেনস ফোরাম এ সমাবেশের আয়োজন করে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!