ফিলাডেলফিয়ায় লোক উৎসব ২০২৫: প্রবাসে বাংলার লোকঐতিহ্যের রঙে এক মনোমুগ্ধকর সন্ধ্যা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ফিলাডেলফিয়ার অ্যালেন লক এলিমেন্টারি স্কুলে বাংলাদেশ আর্টস লিগ্যাসি অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন (বলাকা) এর উদ্যোগে ২২ নভেম্বর শনিবার আয়োজিত “লোক উৎসব ২০২৫” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রবাসে বাংলার লোকঐতিহ্যকে ধারণ ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আয়োজিত এই উৎসব রঙ, সুর, নৃত্য ও গ্রামীণ সংস্কৃতির সমন্বয়ে পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অভিষেক চৌধুরীর সঞ্চালনায় উৎসবের সূচনা হয়। শুভেচ্ছা বক্তব্যে আহ্বায়ক ফারুক আহম্মদ ভূঁইয়া পলাশ প্রবাসে বাংলা সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা এবং প্রজন্মের সঙ্গে মৈত্রীসূত্র দৃঢ় করার গুরুত্ব তুলে ধরেন।
প্রথম পরিবেশনায় মোহনা বোস গৌরীর একক নৃত্য দর্শকদের মুগ্ধ করে। এরপর পরিবেশিত হয় গীতি আলেখ্য ‘মনবেহুলার টানে’—যেখানে অংশ নেন নারায়ণ বোস, বিজয়া সেনগুপ্তা, মোহনা বোস গৌরী, মুরাদ হোসেন, মোহাম্মদ সেকুল মিয়া, বিপ্লব হোসেন, গুলশান আরা শাফি, ফারুক আহাম্মদ ভূঁইয়া পলাশ, মাসুদুল হাসান সারোয়ার ড্যানিয়েল, রীনা বোস, ঝুমা দাস, প্রিয়াঙ্কা বিশ্বাংঘ্রী, নার্গিস পারভীন, হেনা হোসেন, দিলরুবা আফরোজ রুবা, সামসুম মনিরা কস্তুরি, সুমাইশা খানম, রাশেদুল হক, সালমা হক ববিতা ও অভিষেক চৌধুরী।

পরবর্তী দিতি হোসেনের সঞ্চালনায় নৃত্যানুষ্ঠানে সুস্মিতা গুপ্ত’র দল পরিবেশনায় অংশ নেন সুকৃতি বিশ্বাস, অলি সাহা, বাঁধন সাহা, স্বপ্না দাস ও সুস্মিতা গুপ্ত। নৃত্যানুষ্ঠানের পর নিধনিয়ার ধন নামে নার্গিস পারভীন একটি হৃদয়গ্রাহী পুঁথির অংশবিশেষ পাঠ করে শোনান।
অতিথি শিল্পীদের একক সংগীত পরিবেশনায় অঙ্কন ও শাহ মাহবুব তাঁদের সুরেলা কণ্ঠে দর্শকদের মুগ্ধ করেন। দুই শতাধিক দর্শকের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় প্রবাসী কমিউনিটির এক স্মরণীয় সাংস্কৃতিক আড্ডায়।

উৎসব উপলক্ষে বলাকা উৎসার নামে একটি স্মারক সংকলন প্রকাশ করে। বলাকার পক্ষ থেকে সকল শিল্পী, স্বেচ্ছাসেবক, পৃষ্ঠপোষক, সাংবাদিক, অতিথি ও উপস্থিত দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানোর মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল