Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ফিলাডেলফিয়ায় প্রাণের উচ্ছাসে বিটিএসপির প্রীতিমিলন মেলা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: November 29, 2017 | 4:14 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : প্রাণের উচ্ছাসে অনুষ্ঠিত হলো বিটিএসপির প্রীতিমিলন মেলা-২০১৭। বাংলাদেশ ট্রাক্সি সোসাইটি অব ফিলাডেলফিয়ার শুভার্থীবৃন্দের পৃষ্টপোষকতায় গত ২৬ শে নভেম্বর এ বর্ণাঢ্য প্রীতি মিলন মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। আপার ডাবরীর সুবিশাল কালবাস ব্যাংকুইট অডিটোরিয়ামে উপচে পরা দর্শকের উপস্থিতিতে প্রীতি মিলন মেলাটি মহা মিলন মেলায় রূপান্তরিত হয়। অনুষ্ঠান অঙ্গনকে উপভোগ্য করার লক্ষ্যে সেখানে কোন মঞ্চ বা বক্তব্য রাখা হয়নি। সংগঠনের সাধারণ সম্পাদক এবিএম বাহাউদ্দিন আলতামাস বাবুলের সাবলিল উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আলতামাস বাবুলের স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘোষনা করা হয়। এরপর সংগঠনের প্রেসিডেন্ট শায়েখুল ইসলাম উপস্থিত সুধীবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং অনুষ্ঠানের গুরুত্ব, তাৎপর্যসহ সংগঠনের বর্তমান এবং ভবিষ্যত কার্যক্রম তুলে ধরেন। সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের পর শুরু হয় মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমে দেশের গান পরিবেশণ করেন নিউইয়র্ক থেকে আগত বিশিষ্ট কণ্ঠশিল্পী চন্দ্রা রায়, এরপর স্থানীয় শিল্পী নাদিরা সুলতানা, জলি দাস, স্বপন দাশ এবং নিউইয়র্ক থেকে আগত স্টার সার্চ চ্যাম্পিয়ান কণ্ঠশিল্পী খাইরুল ইসলাম সবুজ গান পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন বীনা বর্মন, কথা, রাজকুমারী ও মনছুর আলী মিঠু। উপস্থিত দর্শক ¯্রােতা মুগ্ধ মনে গান ও নৃত্য উপভোগ করেন। বিশেষ করে চন্দ্রা রায় এবং খায়রুল ইসলাম সবুজের কণ্ঠের গাণ আপার ডাবরীর সঙ্গীত প্রিয় ¯্রােতাদের উচ্ছাসিত করে তুলেন। সঙ্গীত পর্ব শেষে প্রায় ১ হাজার দর্শক ¯্রােতাকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।
প্রীতি মিলন মেলার মূল উদ্যোগ ও পরিকল্পনায় ছিলেন তোজাম্মেল হক এবং সাহিদুল ইসলাম প্রামানিক। মেলার আহ্বায়কের দায়িত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু তাহের মিয়া বীর বিক্রম এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ সেলিম ইউডি।
আপার ডাবীর টাউনশীপের কাউন্সিলম্যান বিশিষ্ট রাজনীতিবিদ শেখ ছিদ্দিক, বেলবন ব্যুরোর কাউন্সিল ম্যান নুরুল হাসান, কাউন্সিল ম্যান মনছুর আলী মিঠু, ডিষ্ট্রিক্ট ৭ এর কাউন্সিল ম্যান সাখিনা খুলস এবং বাংলাদেশ ভাওয়াইয়া উৎসব-২০০৭ এর পদক প্রাপ্ত প্রবাসী সংগঠক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নূর ইসলাম বর্ষন মিলন মেলায় উপস্থিত থেকে মেলাকে গৌরম্বিত করেছে। উল্লেখ্য মেলাকে সুন্দর ও সফল করতে পৃষ্টপোষকতা করেছেন : মোহাম্মদ সেলিম ডিই, মোহাম্মদ জাকিরুল আলম, মোঃ খলিলুর রহমান, মোঃ মনোয়ারুল হক, স্বপন কুমার দত্ত, সেকুল মিয়া, আলী আকবর, আবছার আহম্মদ জুয়েল, মোঃ নূরুল আবছার, হারুন অর রশিদ রাজু, রাজা আল দিদার, আব্দুর সবুর তনু, সাঈদ রহমান, মোঃ সেলিম সিটি, এম.এ কামাল শরীফ, মোশারফ হোসেন, বিশ্বজিৎ চন্দ্র মজুমদার, বাবুল আকতার দীপ্তি, রেজাউল করিম, এ.এস, খান, মোঃ আব্দুল খালেক, সুরোজ আলম রুবেল, কামরুল হাসান, অজিৎ বিশ্বাঘ্রী, স্বপন দাস, মাহবুবুল আলম, সাইদুজ্জামান ডেনি, মোস্তফা কে বাদল, মোঃ ইসলাম, মুরাদ এ চৌধুরী, বিপ্লব বড়–য়া, ফেরদৌস ইসলাম, সাত্তার দুলাল, মিথুন, আশরাফুল ইসলাম আরিফ, কামরুল হাসান, সাঈদ উল্লাহ, নুর আলম বিপু, সাফর ইকবাল, শেখ কামাল উদ্দিন, খায়ের মোহ্মমদ মিয়া, এ আর খান লাভলু, গোলাম আবিদ মিয়া, রুহুল আমিন ভূঁইয়া, আমানুর রহমান, ইফতেখার হোসেন ফরহাদ, খায়রুল এহসান রতন, সাঈদ হোসেন বাবর ও গোলাম মঈন উদ্দিন।
বিটিএসপির প্রীতি মিলন মেলাটি ছিল একটি সফল প্রীতিঅদর্শকদের হৃদয়ে আনন্দের দোলা বয়ে দিয়েছে। সবার মাঝে সৌহাদ্য এবং সম্প্রীতির বন্ধন অটুট রাখার লক্ষ্যে আয়োজনটি শতভাগ সফল হয়েছে বলে সংগঠনের প্রেসিডেন্ট শায়েখুল ইসলাম সন্তোষ প্রকাশ করেন।অনুষ্ঠানের সার্বিক চিত্র ধারণ করেন সাংবাদিক এম.এ কামাল শরীফ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV